Tui Jekhane Seo Sekhane | ফকির লালন সাঁই
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
তুই যেখানে সেও সেখানে
Tui Jekhane Seo Sekhane
ফকির লালন সাঁই
তুই যেখানে সেও সেখানে ।
আবার খুঁজে বেড়াও কারে রে
কেন কাছের মানুষ ডাকছ সোর করে ।।
বিজলী চটকের ন্যায়
থেকে থেকে ঝলক দেয় রংমহল ঘরে
অহর্নিশি পাশাপাশি
থেকেও দিশে হয় না রে ।।
হাতের কাছে যাহারে পাও
ঢাকা দিল্লি খুঁজতে যাও কোন অনুসারে
এখনও কি বুদ্ধি হত
মন তোর এই সংসারে ।।
ঘরের মধ্যে ঘর খানা
খুঁজে কেন দেখ না কে বিরাজ করে
দরবেশ সিরাজ সাঁই কয় অবোধ লালন
তুই যে রূপ সেও সে রূপ রে ।।
Transliteration in English
tui jekhane seo sekhane Tui Jekhane Seo Sekhane phakir lalan sai tui jekhane seo sekhane । abar khuje berao kare re ken kacher manush dakach sor kare ।। bijli chatker njay theke theke jhalak dey rangmahal ghare ohrnishi pashapashi thekeo dishe hay na re ।। hater kache jahare pao dhaka dilli khujte jao kon onusare ekhanao ki buddhi hat man tor ei sangsare ।। gharer madhje ghar khana khuje ken dekh na ke biraj kare darbesh siraj sai kay obodh lalan tui je rup seo se rup re ।।
