তুমি আসবে বলেই আকাশ
দেখা হয়েছে: 8K
Bangla Lyrics
তুমি আসবে বলেই আকাশ মেঘলা বৃষ্টি এখনো হয়নি
তুমি আসবে বলেই কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি
তুমি আসবে বলে অন্ধ কানাই বসে আছে গান গায়নি
তুমি আসবে বলে চৌরাস্তার পুলিশটা ঘুষ খায়নি
তুমি আসবে বলে জাকির হুসেইন ভুল করে ফেলে তালে
তুমি আসবে বলে মুখ্যমন্ত্রী চুমু খেল স্ত্রীর গালে
তুমি আসবে বলে সোনালী স্বপ্ন ভীড় করে আসে চোখে
তুমি আসবে বলে আগামী বলছে দেখতে আসবো তোকে
তুমি আসবে বলে আমার দ্বিধারা উত্তর খুঁজে পায়নি
তুমি আসবে বলে দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি
তুমি আসবে বলে সন্ত্রাসবাদ গুটিয়ে নিয়েছে থাবা
তুমি আসবে বলে জ্যোতিষ ছেড়েছে কতনা ভন্ড বাবা
তুমি আসবে বলে পাড়ার মেয়েরা মুখ করে আছে ভাড়
তুমি আসবে বলে ঈশান কোনেতে জমেছে অন্ধকার
তুমি আসবে বলে বখাটে ছেলেটা শিষ দিতে দিতে দেয়নি
তুমি আসবে বলে আমার কলম এখনও বিক্রি হয়নি
তুমি আসবে বলেই
Transliteration in English
tumi asbe balei akash meghla brishti ekhno hayni tumi asbe balei krishnchurar phulgulo jhare jayni tumi asbe bale ondh kanai base ache gan gayni tumi asbe bale chourastar pulishta ghush khayni tumi asbe bale jakir husein bhul kare phele tale tumi asbe bale mukhjamntri chumu khel strir gale tumi asbe bale sonali sbapn bhir kare ase chokhe tumi asbe bale agami balche dekhte asbo toke tumi asbe bale amar dbidhara uttar khuje payni tumi asbe bale deshta ekhno gujrat haye jayni tumi asbe bale santrasbad gutiye niyeche thaba tumi asbe bale jjotish chereche katna bhand baba tumi asbe bale parar meyera mukh kare ache bhar tumi asbe bale ishan konete jameche ondhkar tumi asbe bale bakhate cheleta shish dite dite deyni tumi asbe bale amar kalam ekhanao bikri hayni tumi asbe balei