তুমি এসেছিলে জীবনে আমার পথের ভুলে | Tumi Eshechile Jibone Amar Pother Vule
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
তুমি এসেছিলে জীবনে আমার পথের ভুলে
Tumi Eshechile Jibone Amar Pother Vule
চলচ্চিত্র: নন্দিতা (১৯৪৪)
কথা: প্রণব রায়
সুর: কমল দাশগুপ্ত
শিল্পী: রবীন মজুমদার
তুমি এসেছিলে জীবনে আমার পথের ভুলে
[তুমি এসেছিলে জীবনে আমার পথের ভুলে]-২
কী জানি কেমনে দেখা হলো দেখা হলো
কী জানি কেমনে দেখা হলো
দু′টি স্রোতের কূলে;
তুমি এসেছিলে জীবনে আমার পথের ভুলে।
তুমি এলে-
[তুমি এলে যেন চিরসাথি হয়ে,
শত জনমের পরিচয় লয়ে]-২
দুটি মন-বনে শত বসন্ত উঠিল দুলে,
তুমি এসেছিলে জীবনে আমার পথের ভুলে।
দু’জনে একদা বেঁধেছি,
বেঁধেছি যে ঘর মিলন রাতে,
সহসা আজিকে ভেঙে যাবে
সেকি ঝড়ের সাথে!
এই আশা এই আশা
এই ভালোবাসা তবে,
সে কি ঝরা ফুলসম
ফেলে দিতে হবে!
[এই আশা এই ভালোবাসা তবে,
সে কি ঝরা ফুলসম ফেলে দিতে হবে!]-২
শুধু তৃষা লয়ে রহিব কি,
রহিব কি মোরা নদীর কূলে
তুমি এসেছিলে জীবনে আমার পথের ভুলে।
Transliteration in English
tumi esechile jibne amar pather bhule Tumi Eshechile Jibone Amar Pother Vule chalchchitr: nandita (1944) katha: pranab ray sur: kamal dashgupt shilpi: rabin majumdar tumi esechile jibne amar pather bhule [tumi esechile jibne amar pather bhule]-2 ki jani kemne dekha halo dekha halo ki jani kemne dekha halo du′ti sroter kule; tumi esechile jibne amar pather bhule। tumi ele- [tumi ele jen chirsathi haye, shat janmer parichay laye]-2 duti man-bane shat basant uthil dule, tumi esechile jibne amar pather bhule। du’jane ekda bedhechi, bedhechi je ghar milan rate, sahsa ajike bhenge jabe seki jharer sathe! ei asha ei asha ei bhalobasa tabe, se ki jhara phulasam phele dite habe! [ei asha ei bhalobasa tabe, se ki jhara phulasam phele dite habe!]-2 shudhu trisha laye rahib ki, rahib ki mora nadir kule tumi esechile jibne amar pather bhule।