তুমি কোন কাননের ফুল
দেখা হয়েছে: 846
Bangla Lyrics
তুমি কোন্ কাননের ফুল, কোন্ গগনের তারা।
তোমায় কোথায় দেখেছি যেন কোন্ স্বপনের পারা।।
কবে তুমি গেয়েছিলে, আঁখির পানে চেয়েছিলে
ভুলে গিয়েছি।
শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের তারা।।
তুমি কথা কোয়ো না, তুমি চেয়ে চলে যাও।
এই চাঁদের আলোতে তুমি হেসে গ’লে যাও।
আমি ঘুমের ঘোরে চাঁদের পানে চেয়ে থাকি মধুর প্রাণে,
তোমার আঁখির মতন দুটি তারা ঢালুক কিরণধারা।।
Transliteration in English
tumi kon kanner phul, kon gagner tara। tomay kothay dekhechi jen kon sbapner para।। kabe tumi geyechile, akhir pane cheyechile bhule giyechi। shudhu maner madhje jege ache oi nayner tara।। tumi katha koo na, tumi cheye chale jao। ei chader alote tumi hese g’le jao। ami ghumer ghore chader pane cheye thaki madhur prane, tomar akhir matan duti tara dhaluk kirandhara।।