তুমি বাহির থেকে দিলে বিষম তাড়া
দেখা হয়েছে: 35
Bangla Lyrics
তুমি বাহির থেকে দিলে বিষম তাড়া
তাই ভয়ে ঘোরায় দিক্বিদিকে
শেষে অন্তরে পাই সাড়া।।
যখন হারাই বন্ধ ঘরের তালা
যখন অন্ধ নয়ন, শ্রবণ কালা
তখন অন্ধকারে লুকিয়ে দ্বারে
শিকলে দাও নাড়া।।
যত দুঃখ আমার দুঃস্বপনে
সে যে ঘুমের ঘোরেই আসে মনে
ঠেলা দিয়ে মায়ার আবেশ
কর গো দেশছাড়া।
আমি আপন মনের মারেই মরি
শেষে দশ জনারে দোষী করি
আমি চোখ বুজে পথ পাই নে ব’লে
কেঁদে ভাসাই পাড়া।।
Transliteration in English
tumi bahir theke dile bisham tara tai bhaye ghoray dikbidike sheshe ontre pai sara।। jakhan harai bandh gharer tala jakhan ondh nayan, shraban kala takhan ondhkare lukiye dbare shikle dao nara।। jat duhkh amar duhsbapne se je ghumer ghorei ase mane thela diye mayar abesh kar go deshchara। ami apan maner marei mari sheshe dash janare doshi kari ami chokh buje path pai ne b’le kede bhasai para।।
উৎস ও যাচাই
এই লিরিক্সের উৎস গানের পাতায় উল্লেখ করা আছে। ভুল পেলে জানান, আমরা সংশোধন করব।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“তুমি বাহির থেকে দিলে বিষম তাড়া” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“তুমি বাহির থেকে দিলে বিষম তাড়া” গানটি শুরু হয়:
তুমি বাহির থেকে দিলে বিষম তাড়া
তাই ভয়ে ঘোরায় দিক্বিদিকে
ন্তরে পাই সাড়া।।
যখন হারাই বন্ধ ঘরের তালা
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।
“তুমি বাহির থেকে দিলে বিষম তাড়া” গানটি কে গেয়েছেন?
“তুমি বাহির থেকে দিলে বিষম তাড়া” গানটির শিল্পী: কণিকা বন্দ্যোপাধ্যায়। কণিকা বন্দ্যোপাধ্যায় এর আরও বাংলা গানের কথা দেখুন।
“তুমি বাহির থেকে দিলে বিষম তাড়া” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর; সুরকার দিনেন্দ্রনাথ ঠাকুর।
“তুমি বাহির থেকে দিলে বিষম তাড়া” কোন বিভাগের গান?
এই গানটি রবীন্দ্র সংগীত বিভাগের অন্তর্গত। রবীন্দ্র সংগীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“তুমি বাহির থেকে দিলে বিষম তাড়া” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।