তুমি যে গিয়াছ বকুল-বিছানো পথে

দেখা হয়েছে: 297

Bangla Lyrics

তুমি যে গিয়াছ বকুল-বিছানো পথে,
নিয়ে গেছ হায় –
একটি কুসুম আমার কবরী হতে।।

নিয়ে গেছ হিয়া কী নামে ডাকিয়া
নয়নে নয়ন দিয়া,
আমি যেন হায় ফেলে-যাওয়া মালা
কূলহারা নদী স্রোতে।।

খেলাঘরে কবে ধূলির খেলায়
দু’টি হিয়া ছিল বাঁধা,
আমার বীণাটি তোমার বাঁশিটি
একসুরে ছিল সাধা।

সে খেলা ফুরালো, সে সুর মিলালো,
নিভিলো কনক আলো ;
দিয়ে গেছ মোরে শত পরাজয়
ফিরে এসো জয়রথে।।

Transliteration in English

tumi je giyach bakul-bichano pathe,
niye gech hay –
ekti kusum amar kabri hate।।
niye gech hiya ki name dakiya
nayne nayan diya,
ami jen hay phele-jaoa mala
kulhara nadi srote।।
khelaghre kabe dhulir khelay
du’ti hiya chil badha,
amar binati tomar bashiti
eksure chil sadha।
se khela phuralo, se sur milalo,
nibhilo kanak alo ;
diye gech more shat parajay
phire eso jayarthe।।