তুমি স্বার্থপর
দেখা হয়েছে: 225
Bangla Lyrics
হলে না আপন তুমি, হলে না আপন
বুঝলে না তুমি যে গো আমারই জীবন
মন ভেঙে চলে গেলে হয়ে গেলে পর
সুখে আছ আলো করে অন্যের ঘর
তুমি স্বার্থপর, স্বার্থপর, স্বার্থপর।।
তুমি ছাড়া একা আছি দুখের আধারেতে
স্মৃতির সে দ্বীপ আজো জ্বেলে রাখি আমি বুকেতে।
একটু বাতাস যেন হয়ে গেল ঝড়
প্রেমেরই সে ভরা নদী হলো বালুচর
তুমি স্বার্থপর, স্বার্থপর, স্বার্থপর।।
ভালবাসা ছাড়া এই জীবনে কিছু থাকে না
এ হৃদয় ফিরে ফিরে কোন রঙে ছবি আঁকে না।
তোমাকে ছাড়া আজ কাটে না প্রহর
দুচোখে কান্না যে হয়েছে পাথর
তুমি স্বার্থপর, স্বার্থপর, স্বার্থপর।।
Transliteration in English
hale na apan tumi, hale na apan bujhle na tumi je go amarai jiban man bhenge chale gele haye gele par sukhe ach alo kare onjer ghar tumi sbarthapar, sbarthapar, sbarthapar।। tumi chara eka achi dukher adharete smritir se dbip ajo jbele rakhi ami bukete। ektu batas jen haye gel jhar premerai se bhara nadi halo baluchar tumi sbarthapar, sbarthapar, sbarthapar।। bhalbasa chara ei jibne kichu thake na e hriday phire phire kon range chabi ake na। tomake chara aj kate na prahar duchokhe kanna je hayeche pathar tumi sbarthapar, sbarthapar, sbarthapar।।