তোমাকে ভেবে লেখা
দেখা হয়েছে: 582
Bangla Lyrics
মন ভালো নেই , বারে বারে মনে হয়
তুমি পাশে নেই, ভাবি ধুর যাই কেন কাটেনা সময় ??
সাতটি রঙ্গে তোমাকে খুঁজে বেড়াই
বৃষ্টি শেষে দেখা না পেলে বড় অভিমান হয়
রাত কাটে নির্ঘুম, আমি নিশ্চুপ, নিঃস্ব ভেবে যাই
ভালোবাসি তোমায় এতটা ।।
তোমার হাসিতে হাজার ফুল ফুটে যায়
তুমি না আসলে হাসবে কে আমার বাগিচায় ?
তোমার জন্য বেদনার গান লিখেছি
বুকে সব স্বৃতি গুলো এক করে সুর বেধেছি
মনে একটাই সুখ, আমাকেও খুব ভালোবাসো তুমি তাই
ভালোবাসি তোমায় এতটা ।।
জানি তুমি ভালো নেই আমায় একা রেখে
ভিশন কষ্টে আছ আমাকে না দেখে
কতদিন দেখিনি তোমার মুখ খানি
ক্ষনিকের জন্য থাক আর যেখানে
ফেলে তুমি আসবেই আমার এ জীবনে কারণ,
ভালোবাসো আমায় এতটা ।
Transliteration in English
man bhalo nei , bare bare mane hay tumi pashe nei, bhabi dhur jai ken katena samay ?? satti rangge tomake khuje berai brishti sheshe dekha na pele bar obhiman hay rat kate nirghum, ami nishchup, nihsb bhebe jai bhalobasi tomay etta ।। tomar hasite hajar phul phute jay tumi na asle hasbe ke amar bagichay ? tomar janj bednar gan likhechi buke sab sbriti gulo ek kare sur bedhechi mane ektai sukh, amakeo khub bhalobaso tumi tai bhalobasi tomay etta ।। jani tumi bhalo nei amay eka rekhe bhishan kashte ach amake na dekhe katdin dekhini tomar mukh khani kshaniker janj thak ar jekhane phele tumi asbei amar e jibne karan, bhalobaso amay etta ।