|
ছায়াছবি

দেখা হয়েছে: 0

শিল্পী: আমার তুমি

Bangla Lyrics

তোমাকে লাগছে ভারী চেনা
ছায়াছবি-আমার তুমি
সুরকার-বাপ্পী লাহিড়ী
গীতিকার-পুলক বন্দ্যোপাধ্যায়
কণ্ঠ-বাপ্পী লাহিড়ী,
অলকা ইয়াগনিক

তোমাকে লাগছে ভারী চেনা,
কোথায় যেন তোমায় দেখেছি।।
তোমার ওই মিষ্টি মুখের হাসি
আমি যেন কোথায় এঁকেছি।
তোমাকে লাগছে ভারী জানা,
কোথায় যেন কাছে থেকেছি।।
তোমার ওই মিষ্টি মুখের ছবি
স্বপ্নে আমি তুলে রেখেছি।
তোমাকে লাগছে ভারী চেনা
কোথায় যেন তোমায় দেখেছি
না না কোথায় যেন কাছে থেকেছি।

নীলাকাশে ছড়িয়ে পড়ে
ওই যে রোদের সোনা
ওর সাথে যে তোমার আমার
অনেক জানাশোনা।
রামধনুকের সাতটি সে রঙ
আমরা দু’জন মেখেছি।
তোমাকে লাগছে ভারী জানা
কোথায় যেন কাছে থেকেছি
কোথায় যেন তোমায় দেখেছি।

মনে যে হয় ফুলের চেয়ে
তুমি বেশি সুন্দর
আমায় তুমি নাও কাছে নাও
আর তো ভেবো না পর।
বোঝো না কি তোমায় আমি
অনেক নামেই ডেকেছি।
তোমাকে লাগছে ভারী চেনা
কোথায় যেন তোমায় দেখেছি
না না কোথায় যেন কাছে থেকেছি।

তাই কি এমন শুভদিনের
মধুর অনুরাগে;
তোমার কাছে(আ)
থাকতে আমার(উম)
এত ভালো লাগে।
আগের মতই কিসের নেশায়
আমরা দুচোখ ঢেকেছি।
তোমাকে লাগছে ভারী জানা
কোথায় যেন কাছে থেকেছি।
তোমার ওই মিষ্টি মুখের হাসি
আমি যেন কোথায় এঁকেছি।
তোমাকে লাগছে ভারী জানা
কোথায় যেন কাছে থেকেছি।
উ কোথায় যেন তোমায় দেখেছি
না না কোথায় যেন কাছে থেকেছি।

Transliteration in English

tomake lagche bhari chena
chayachbi-amar tumi
surkar-bappi lahiri
gitikar-pulak bandjopadhjay
kanth-bappi lahiri,
olka iyagnik

tomake lagche bhari chena,
kothay jen tomay dekhechi।।
tomar oi mishti mukher hasi
ami jen kothay ekechi।
tomake lagche bhari jana,
kothay jen kache thekechi।।
tomar oi mishti mukher chabi
sbapne ami tule rekhechi।
tomake lagche bhari chena
kothay jen tomay dekhechi
na na kothay jen kache thekechi।

nilakashe chariye pare
oi je roder sona
or sathe je tomar amar
onek janashona।
ramadhnuker satti se rang
amra du’jan mekhechi।
tomake lagche bhari jana
kothay jen kache thekechi
kothay jen tomay dekhechi।

mane je hay phuler cheye
tumi beshi sundar
amay tumi nao kache nao
ar to bhebo na par।
bojho na ki tomay ami
onek namei dekechi।
tomake lagche bhari chena
kothay jen tomay dekhechi
na na kothay jen kache thekechi।

tai ki eman shubhdiner
madhur onurage;
tomar kache(a)
thakte amar(um)
et bhalo lage।
ager matai kiser neshay
amra duchokh dhekechi।
tomake lagche bhari jana
kothay jen kache thekechi।
tomar oi mishti mukher hasi
ami jen kothay ekechi।
tomake lagche bhari jana
kothay jen kache thekechi।
u kothay jen tomay dekhechi
na na kothay jen kache thekechi।