তোমারি আঁখির মত আকাশের দুটি তারা
দেখা হয়েছে: 617
Bangla Lyrics
তোমারি আঁখির মত আকাশের দুটি তারা
চেয়ে থাকে মোর পানে নিশীথে তন্দ্রাহারা।
সে কি তুমি? সে কি তুমি?
ক্ষীণ আঁখিদীপ জ্বালি বাতায়নে জাগি একা
অসীম অন্ধকারে খুঁজি তব পথরেখা
সহসা দখিনবায়ে চাঁপাবনে জাগে সাড়া।
সে কি তুমি? সে কি তুমি?
তব স্মৃতি যদি ভুলি ক্ষণতরে আনকাজে
কে যেন কাঁদিয়া ওঠে আমার বুকের মাঝে।
বৈশাখী ঝড়ে রাতে চমকিয়া উঠি জেগে
বুঝি অশান্ত মম আসিলে ঝড়ের বেগে
ঝড় চলে যায় কেঁদে, ঢালিয়া শ্রাবণধারা।
সে কি তুমি? সে কি তুমি?
Transliteration in English
tomari akhir mat akasher duti tara cheye thake mor pane nishithe tandrahara। se ki tumi? se ki tumi? kshin akhidip jbali batayne jagi eka osim ondhkare khuji tab pathrekha sahsa dakhinbaye chapabne jage sara। se ki tumi? se ki tumi? tab smriti jadi bhuli kshanatre ankaje ke jen kadiya othe amar buker majhe। boishakhi jhare rate chamkiya uthi jege bujhi oshant mam asile jharer bege jhar chale jay kede, dhaliya shrabandhara। se ki tumi? se ki tumi?