তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা
দেখা হয়েছে: 2.4K
Bangla Lyrics
তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা
গঙ্গার স্রোত ধরে পেয়েছি চলার নিশানা।।
কন্ঠের সুর কোনও মানে না ভাষা
হৃদয়ের ভাষাতেই মেটে পিপাসা
সাত মহাসাগরের উজানে ভেসে
আমরা যেখানে থামি —-সেই সীমানা।।
যেখানে কান্না আর রক্ত মেঘে
আঁধারের বাঁধ ভেঙে সূর্য ওঠে আকাশে আবার
সেখানে নিশানা আছে এগিয়ে যাবার।
যখন আখের স্বাদ নোনতা লাগে
লবঙ্গ বনে ঝড়ের হাওয়ারা জাগে
এক বুক ভালবাসা উজাড় করা
যেখানে ফসল ফলে প্রাণের সোনা।।
Transliteration in English
tomar amar thikana padma meghna jamuna ganggar srot dhare peyechi chalar nishana।। kanther sur konao mane na bhasha hridyer bhashatei mete pipasa sat mahasagrer ujane bhese amra jekhane thami —-sei simana।। jekhane kanna ar rakt meghe adharer badh bhenge surj othe akashe abar sekhane nishana ache egiye jabar। jakhan akher sbad nonta lage labangg bane jharer haoara jage ek buk bhalbasa ujar kara jekhane phasal phale praner sona।।