তোমার ঐ হাসিতে কি দারুণ জ্বালা
দেখা হয়েছে: 48
Bangla Lyrics
তোমার ঐ হাসিতে কি দারুণ জ্বালা
যে জ্বলে সেই জানে তুমি শুধু জাননা
ও চোখের চাউনিতে (২) মরণের ইশারা
যেই দেখে সেই মরে তুমি শুধু মানোনা।
এ জ্বালা কভু আর কেউ যেন পায়না
আমি ছাড়া ঐ চোখে কেউ যেন চায়না (২)
মরতে যে চাই আমি (৩) একা ঐ মরণে
আর যেন কাউকে সই ও মরণে মেরোনা।।
প্রণয়ের এ খেলায় হারি জিতি নেই লাজ
দেউলিয়া হয়ে আমি হতে চাই মহারাজ (২)
এ বুকে বারে বারে (৩) আসে তাই কামনা
একবার মুখে বলো তুমি আর কারো না।।
Transliteration in English
tomar oi hasite ki darun jbala je jbale sei jane tumi shudhu janna o chokher chaunite (2) marner ishara jei dekhe sei mare tumi shudhu manona। e jbala kabhu ar keu jen payna ami chara oi chokhe keu jen chayna (2) marte je chai ami (3) eka oi marne ar jen kauke sai o marne merona।। pranyer e khelay hari jiti nei laj deuliya haye ami hate chai maharaj (2) e buke bare bare (3) ase tai kamna ekbar mukhe balo tumi ar karo na।।