তোমার চোখের আঙিনায়
দেখা হয়েছে: 217
Bangla Lyrics
তোমার চোখের আঙিনায়, এখনো কি তেমনি করে
জোছনা ছড়ায় আলো।
এখনো কি তারার পানে, চেয়ে থাকো আনমনে
তুমি কি আমায় আগের মতো বাসো ভালো।।
এখনো কি আকাশে মেঘ দেখে, জানালা খুলে তেমনি থাকো বসে
এখনো কি প্রথম প্রমের মতো, পরশ বুলায় বৃষ্টি ধারা এসে
তোমার দিঘল চুলে, এখনো কি ছবি আকে, মেঘের যতো কালো
তুমি কি আমায় আগের মতো বাসো ভালো।।
এখনো কি পুরোনো চিঠি পড়ে, নয়ন ভেজাও নীরব অভিমানে
এখনোকি বিকেলের রোদ এসে গল্প বলে তোমার কানে কানে
সন্ধ্যা নেমে এলে, এখনো কি তেমনি করে, সাঁঝের প্রদ্বীপ জালো
তুমি কি আমায় আগের মতো বাসো ভালো।।
Transliteration in English
tomar chokher anginay, ekhno ki temni kare jochna charay alo। ekhno ki tarar pane, cheye thako anamne tumi ki amay ager mato baso bhalo।। ekhno ki akashe megh dekhe, janala khule temni thako base ekhno ki pratham pramer mato, parash bulay brishti dhara ese tomar dighal chule, ekhno ki chabi ake, megher jato kalo tumi ki amay ager mato baso bhalo।। ekhno ki purono chithi pare, nayan bhejao nirab obhimane ekhnoki bikeler rod ese galp bale tomar kane kane sandhja neme ele, ekhno ki temni kare, sajher pradbip jalo tumi ki amay ager mato baso bhalo।।