তোমার জন্য
দেখা হয়েছে: 205
Bangla Lyrics
তোমার জন্য নীলচে তারার একটু খানি আলো
ভোরের রঙ রাতের মিশকালো।
কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি
আবছা নীল তোমার লাগে ভালো
ভাবনা আমার শিমুল ডালে লালচে আগুন জ্বালে
মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে
এক মুঠো রোদ আকাশ ভরা তারা
ভিজে মাটিতে জলের নকশা করা
মনকে শুধু পাগল করে ফেলে
তোমার জন্য এতোগুলো রাত অধীর জেগে থাকা
তোমায় ঘিরে আমার ভালো লাগা
আকাশ ভরা তারার আলোয় তোমায় দেখে দেখে
ভালবাসার পাখি মেলে মন ভোলানো পাখা।
Transliteration in English
tomar janj nilche tarar ektu khani alo bhorer rang rater mishkalo। kathgolaper sadar maya mishiye diye bhabi abcha nil tomar lage bhalo bhabna amar shimul dale lalche agun jbale mahuyar bane matal haoa khele ek mutho rod akash bhara tara bhije matite jaler naksha kara manke shudhu pagal kare phele tomar janj etogulo rat odhir jege thaka tomay ghire amar bhalo laga akash bhara tarar aloy tomay dekhe dekhe bhalbasar pakhi mele man bholano pakha।