তোমার নয়ন আমায় বারে বারে বলেছে গান গাহিবারে

দেখা হয়েছে: 95

Bangla Lyrics

তোমার নয়ন আমায় বারে বারে বলেছে গান গাহিবারে ॥

ফুলে ফুলে তারায় তারায়

বলেছে সে কোন্‌ ইশারায়

দিবস-রাতির মাঝ-কিনারায় ধূসর আলোয় অন্ধকারে।

গাই নে কেন কী কব তা,

কেন আমার আকুলতা–

ব্যথার মাঝে লুকায় কথা, সুর যে হারাই অকূল পারে ॥

যেতে যেতে গভীর স্রোতে ডাক দিয়েছ তরী হতে।

ডাক দিয়েছ ঝড়-তুফানে

বোবা মেঘের বজ্রগানে,

ডাক দিয়েছ মরণপানে শ্রাবণরাতের উতল ধারে।

যাই নে কেন জান না কি–

তোমার পানে মেলে আঁখি

কূলের ঘাটে বসে থাকি, পথ কোথা পাই পারাবারে ॥

রাগ: তিলক কামোদ
তাল: খেমটা – ষষ্ঠী
রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩২২
রচনাকাল (খৃষ্টাব্দ): অক্টোবর, ১৯১৫
রচনাস্থান: শান্তিনিকেতন

Transliteration in English

tomar  nayan amay bare bare baleche gan gahibare ॥
phule phule taray taray
baleche se kon isharay
dibas-ratir majh-kinaray      dhusar aloy ondhkare।
gai ne ken ki kab ta,
ken amar akulta–
bjathar majhe lukay katha,        sur je harai okul pare ॥
jete jete gabhir srote       dak diyech tari hate।
dak diyech jhar-tuphane
boba megher bajrgane,
dak diyech maranpane  shrabanrater utal dhare।
jai ne ken jan na ki–
tomar pane mele akhi
kuler ghate base thaki, path kotha pai parabare ॥
rag: tilak kamod
tal: khemta – shashthi
rachnakal (banggabd): ashbin, 1322
rachnakal (khrishtabd): oktobar, 1915
rachnasthan: shantiniketan

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“তোমার নয়ন আমায় বারে বারে বলেছে গান গাহিবারে” গানটি কে গেয়েছেন?
“তোমার নয়ন আমায় বারে বারে বলেছে গান গাহিবারে” গানটির শিল্পী: সুচিত্রা মিত্রসুচিত্রা মিত্র এর আরও বাংলা গানের কথা দেখুন।
“তোমার নয়ন আমায় বারে বারে বলেছে গান গাহিবারে” গানের গীতিকার ও সুরকার কে?
“তোমার নয়ন আমায় বারে বারে বলেছে গান গাহিবারে” কোন বিভাগের গান?
“তোমার নয়ন আমায় বারে বারে বলেছে গান গাহিবারে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।