তোরা দেখে যা আমিনা মায়ের কোলে

দেখা হয়েছে: 907

Bangla Lyrics

তোরা দেখে যা আমিনা মায়ের কোলে।
মধু পূর্ণিমারই সেথা চাঁদ দোলে
যেন ঊষার কোলে রাঙ্গা রবি দোলে।।

কুল-এ- মখলুকে আজি ধ্বনি ওঠে – কে এলো ঐ
কলেমা শাহাদাতের বাণী ঠোঁটে – কে এলো ঐ
খোদার জ্যোতি পেশানিতে ফোঁটে – কে এলো ঐ
আকাশ গ্রহ তাঁরা পড়ে লুটে – কে এলো ঐ
পড়ে দরুদ ফেরেশতা বেহেশতে সব দুয়ার খোলে।।

মানুষে মানুষে অধিকার দিল যে জন
“এক আল্লাহ ছাড়া প্রভু নাই” কহিল যে জন
মানুষের লাগি চির দীন বেশ ধরিল যে জন
বাদশাহ ফকিরের এক শামিল করিল যে জন

এল ধরায় ধরা দিতে সেই সে নবী
ব্যথিত মানবের ধ্যানের ছবি।

আজি মাতিল বিশ্ব- নিখিল মুক্তি- কলরোলে।।

Transliteration in English

tora dekhe ja amina mayer kole।
madhu purnimarai setha chad dole
jen ushar kole rangga rabi dole।।
kul-e- makhluke aji dhbani othe – ke elo oi
kalema shahadater bani thote – ke elo oi
khodar jjoti peshanite phote  – ke elo oi
akash grah tara pare lute – ke elo oi
pare darud phereshta beheshte sab duyar khole।।
manushe manushe odhikar dil je jan
“ek allah chara prabhu nai” kahil je jan
manusher lagi chir din besh dharil je jan
badshah phakirer ek shamil karil je jan
el dharay dhara dite sei se nabi
bjathit manber dhjaner chabi।
aji matil bishb- nikhil mukti- kalrole।।