Dasgoner Pran Horite, Bhoy Nahi Dut Somone | হযরত মাওলানা আবদুল হাদী কাঞ্চনপুরী মাইজভান্ডারী (রঃ)

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

দাসগণের প্রাণ হরিতে, ভয় নাহি দূত সমনে
Dasgoner Pran Horite, Bhoy Nahi Dut Somone
রচয়িতা————-
হযরত মাওলানা আবদুল হাদী কাঞ্চনপুরী মাইজভান্ডারী (রঃ)
দাসগণের প্রাণ হরিতে, ভয় নাহি দূত সমনে,
ফুল দেখায়ে প্রাণ হরিবে, নিজ হাতে গাউছে ধনে।।
মনকির নকিরের ডর, নাহিক কবরে মোর,
আদরের চাবুক মেরে, হাঁকাইবেন গাউছে ধনে।।
কোশাদা কবর হবে, পুষ্পশয্যা বিছাইবে,
সামনে বসি হালকাবন্দি, করাইবেন গাউছে ধনে।।
হীন দাস হাদী কয়, হাশরেতে নাহি ভয়,
পিছে পিছে দাসগণ, ফিরাইবেন গাউছে ধনে।।
দাসগণের প্রাণ হরিতে, ভয় নাহি দূত সমনে | Dasgoner Pran Horite, Bhoy Nahi Dut Somone | হযরত মাওলানা আবদুল হাদী কাঞ্চনপুরী মাইজভান্ডারী (রঃ)

Transliteration in English

dasagner pran harite, bhay nahi dut samne
Dasgoner Pran Horite, Bhoy Nahi Dut Somone
rachyita————-
hajarat maolana abdul hadi kanchanpuri maijbhandari (rah)

dasagner pran harite, bhay nahi dut samne,
phul dekhaye pran haribe, nij hate gauche dhane।।

mankir nakirer dar, nahik kabre mor,
adrer chabuk mere, hakaiben gauche dhane।।

koshada kabar habe, pushpashjja bichaibe,
samne basi halkabndi, karaiben gauche dhane।।

hin das hadi kay, hashrete nahi bhay,
piche piche dasagan, phiraiben gauche dhane।।