দূরে-প্রান্তরে, কে গান ধরে

দেখা হয়েছে: 10

শিল্পী: ঊষা মঙ্গেশকারসুরকার: সলিল চৌধুরীগীতিকার: সলিল চৌধুরীবিভাগ: আধুনিক

Bangla Lyrics

দূরে-প্রান্তরে, কে গান ধরে
কার বাঁশি?
আর যেন সহেনা, ঘরেতে মন রহেনা
সন্ন্যাসে যায় ভাসি।

যেন চিনি তারে
বুঝি আমারই নিঃশ্বাসে দেহ বাঁশি
বেজে বেজে ওঠে
ফুল ফোটে, ফোটে
সাগরের পানে নদী ছোটে
আর শুনি কানে কানে তার ভালবাসি।

আর যাবনা গো
আমি সরল বিশ্বাসে যুগে যুগে
মরি রাধা হয়ে
দুখ সয়ে, সয়ে
নীল যমুনা যাক্‌ যাক্‌না বয়ে
আর শোনব না যতই না ডাকুক তার পোড়া বাঁশি।

Transliteration in English

dure-prantre, ke gan dhare
kar bashi?
ar jen sahena, gharete man rahena
sannjase jay bhasi।
jen chini tare
bujhi amarai nihshbase deh bashi
beje beje othe
phul phote, phote
sagrer pane nadi chote
ar shuni kane kane tar bhalbasi।
ar jabna go
ami saral bishbase juge juge
mari radha haye
dukh saye, saye
nil jamuna jak jakna baye
ar shonab na jatai na dakuk tar pora bashi।