দেবতা জেনে দূরে রই দাঁড়ায়ে

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

দেবতা জেনে দূরে রই দাঁড়ায়ে
আপন জেনে আদর করি নে।

পিতা বলে প্রণাম করি পায়ে,
বন্ধু বলে দু-হাত ধরি নে।

আপনি তুমি অতি সহজ প্রেমে
আমার হয়ে এলে যেথায় নেমে
সেথায় সুখে বুকের মধ্যে ধরে সঙ্গী বলে তোমায় বরি নে।।

ভাই তুমি যে ভায়ের মাঝে প্রভু,
তাদের পানে তাকাই না যে তবু,
ভাইয়ের সাথে ভাগ ক’রে মোর ধন তোমার মুঠা কেন ভরি নে।

ছুটে এসে সবার সুখে দুখে
দাঁড়াই নে তো তোমারি সম্মুখে,
সঁপিয়ে প্রাণ ক্লান্তিবিহীন কাজে প্রাণসাগরে ঝাঁপিয়ে পড়ি নে।।

Transliteration in English

debta jene dure rai daraye
apan jene adar kari ne।
pita bale pranam kari paye,
bandhu bale du-hat dhari ne।
apni tumi oti sahaj preme
amar haye ele jethay neme
sethay sukhe buker madhje dhare sanggi bale tomay bari ne।।
bhai tumi je bhayer majhe prabhu,
tader pane takai na je tabu,
bhaiyer sathe bhag k’re mor dhan tomar mutha ken bhari ne।
chute ese sabar sukhe dukhe
darai ne to tomari sammukhe,
sapiye pran klantibihin kaje pransagre jhapiye pari ne।।