ধর্মের দাওয়াত – Dhormer Daoyat

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

 ধর্মের দাওয়াত

Dhormer Daoyat

কথা,সুর ও শিল্পী: অর্জুন বিশ্বাস

[আমি ধর্মের দাওয়াত অনেক পেয়েছি]-২

এতে আমার আগ্রহ নাই

কর্মের দাওয়াত চাই

একটা কর্মের দাওয়াত চাই।

কর্মের দাওয়াত চাই

ভালোকর্মের দাওয়াত চাই।

আমি কর্মের মাধ্যমে উপার্জন করে

ভালোভাবে বাঁচতে চাই

[কর্মের দাওয়াত চাই

একটা কর্মের দাওয়াত চাই]-২

[ধর্মশালা না থাকলেও

স্রষ্টাকে ডাকা যায়

কর্মশালা যদি নাই থাকে

কর্ম করব কোথায়?(ওই)]-২

তাই পৃথিবী সাজাতে মানুষ বাঁচাতে

কর্মের তুলনা হয়না ভাই

[কর্মের দাওয়াত চাই

একটা কর্মের দাওয়াত চাই]-২

[পৃথিবীতে বেশি বেশি কর্মশালা

যদি প্রতিষ্ঠা হতো,

পৃথিবীর সকল বেকার মানুষেরা

কর্ম করে খেত]-২

ওই কর্মের মধ্যে ধর্মটা পেত

বাস্তব জীবনটা করতো যাচাই

[কর্মের দাওয়াত চাই

একটা কর্মের দাওয়াত চাই]-২

[কোনো ধর্মদর্শন ভালোবেসে

যদি কেউ ধর্মান্তরিত হয়,

সেইসব ধর্মের মহত্ত্ব সত্য

দর্শনেরও হয় জয়]-২

তবে জোর করে ধর্মান্তরিতকরণে

খাটো হয়ে যায় সেই ধর্মটাই

[কর্মের দাওয়াত চাই

একটা কর্মের দাওয়াত চাই]-২

[আমারতো ধর্ম আছেই একটা

মনেপ্রাণে করি তা লালন

সেবাময় সেই ধর্মদর্শন

নিয়মিত করি পালন]-২

তাই আমার একটা ভালোকর্মের দরকার

শুনে রাখো ভাই তোমরা সবাই

[কর্মের দাওয়াত চাই

একটা কর্মের দাওয়াত চাই]-২

আমি ধর্মের দাওয়াত অনেক পেয়েছি

এতে আমার আগ্রহ নাই

কর্মের দাওয়াত চাই

একটা কর্মের দাওয়াত চাই।

কর্মের দাওয়াত চাই

ভালোকর্মের দাওয়াত চাই।

আমি কর্মের মাধ্যমে উপার্জন করে

ভালোভাবে বাঁচতে চাই

[কর্মের দাওয়াত চাই

একটা কর্মের দাওয়াত চাই]-২

Transliteration in English

dharmer daoat

Dhormer Daoyat

katha,sur o shilpi: orjun bishbas

[ami dharmer daoat onek peyechi]-2

ete amar agrah nai

karmer daoat chai

ekta karmer daoat chai।

karmer daoat chai

bhalokrmer daoat chai।

ami karmer madhjme uparjan kare

bhalobhabe bachte chai

[karmer daoat chai

ekta karmer daoat chai]-2

[dharmshala na thakleo

srashtake daka jay

karmshala jadi nai thake

karm karab kothay?(oi)]-2

tai prithibi sajate manush bachate

karmer tulna hayna bhai

[karmer daoat chai

ekta karmer daoat chai]-2

[prithibite beshi beshi karmshala

jadi pratishtha hato,

prithibir sakal bekar manushera

karm kare khet]-2

oi karmer madhje dharmta pet

bastab jibanta karto jachai

[karmer daoat chai

ekta karmer daoat chai]-2

[kono dharmadarshan bhalobese

jadi keu dharmantrit hay,

seisab dharmer mahattb satj

darshnerao hay jay]-2

tabe jor kare dharmantritakarne

khato haye jay sei dharmtai

[karmer daoat chai

ekta karmer daoat chai]-2

[amarto dharm achei ekta

maneprane kari ta lalan

sebamay sei dharmadarshan

niymit kari palan]-2

tai amar ekta bhalokrmer darkar

shune rakho bhai tomra sabai

[karmer daoat chai

ekta karmer daoat chai]-2

ami dharmer daoat onek peyechi

ete amar agrah nai

karmer daoat chai

ekta karmer daoat chai।

karmer daoat chai

bhalokrmer daoat chai।

ami karmer madhjme uparjan kare

bhalobhabe bachte chai

[karmer daoat chai

ekta karmer daoat chai]-2