ধুলি পিঙ্গল জটাজুট মেলে

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

ধুলি পিঙ্গল জটাজুট মেলে ।
আমার প্রলয় সুন্দর এলে।।
পথে –পথে ঝরা কুসুম ছড়ায়ে
রিক্ত শাখায় কিশলয় জড়ায়ে,
গৈরিক উত্তরী গগনে উড়ায়ে –

রুদ্ধ ভবনের দুয়ার ঠেলে।।
বৈশাখী পূর্নিমা চাঁদের তিলক

তোমারে পরাব,

মোর অঞ্চল দিয়া তব জটা নিঙাড়িয়া

সুরধুনি ঝরাব।
যে–মালা নিলে না আমার ফাগুনে
জ্বালা তারে তব রূপের আগুনে,
মরণ দিয়া তব চরণ জড়াব
হে মোর উদাসীন, যেওনা ফেলে।।

Transliteration in English

dhuli pinggal jatajut mele ।
amar pralay sundar ele।।
pathe –pathe jhara kusum charaye
rikt shakhay kishalay jaraye,
goirik uttri gagne uraye –

ruddh bhabner duyar thele।।
boishakhi purnima chader tilak

tomare parab,

mor onchal diya tab jata ningariya

surdhuni jharab।
je–mala nile na amar phagune
jbala tare tab ruper agune,
maran diya tab charan jarab
he mor udasin, jeona phele।।