না বলে এসেছি তা বলে ভেবো না

দেখা হয়েছে: 19

Bangla Lyrics

না বলে এসেছি, তা বলে ভেবো না, না বলে বিদায় নেবো
চলে যাই যদি, যেন হই নদী, সাগরে হারিয়ে যাব।।

অন্ধ আবেগে বলতে চেয়েছি হয় নি যে কথা বলা,
কৃষ্ণচৃড়াতে পথ ঢেকেছিল হয় নি সে পথে চলা
এই নির্জনে নয়নে নয়নে প্রেমের কবিতা ভাবো ।।

তোমাকে দেখার লুকানো আশায় অঙ্গে গোধূলি ভরা,
শুধু বারে বারে ফিরে ফিরে চাওয়া হৃদয় নৃত্য করা।

লজ্জা জড়ানো, গন্ধ ছড়িয়ে, জাগতে পারে নি কুঁড়ি,
লক্ষ মরণে, মরতে চেয়েছি, সয় নি সে লুকোচুরি–
আজ এইক্ষণে বুঝিনি গোপনে নিজেকে আবার পাব।।

Transliteration in English

na bale esechi, ta bale bhebo na, na bale biday nebo
chale jai jadi, jen hai nadi, sagre hariye jab।।
ondh abege balte cheyechi hay ni je katha bala,
krishnchrirate path dhekechil hay ni se pathe chala
ei nirjne nayne nayne premer kabita bhabo ।।
tomake dekhar lukano ashay ongge godhuli bhara,
shudhu bare bare phire phire chaoa hriday nritj kara।
lajja jarano, gandh chariye, jagte pare ni kuri,
laksh marne, marte cheyechi, say ni se lukochuri–
aj eikshne bujhini gopne nijeke abar pab।।