নিগুঢ় প্রেম কথাটি তাই আজ আমি শুধাই কার কাছে | Nigur Prem Kothati Tai Aj Ami Shudhai Kar Kache | Key
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
নিগুঢ় প্রেম কথাটি তাই আজ আমি শুধাই কার কাছে
Nigur Prem Kothati Tai Aj Ami Shudhai Kar Kache
Key Lyrics
ফকির লালন সাঁই
নিগুঢ় প্রেমকথাটি তাই আজ
আমি শুধাই কার কাছে।
যে প্রেমেতে আল্লাহ নবি
মিরাজ করেছে ।।
মিরাজ সেই ভাবের ভুবন
গুপ্ত ব্যক্ত আলাপ হয়রে দুজন
কে পুরুষ আকার কে প্রকৃতি তার
শাস্ত্রে প্রমাণ কি রেখেছে ।।
কোন প্রেমের প্রেমিকা ফাতেমা
করেন সাঁইকে পতি ভজনা
কোন প্রেমের দায় ফাতেমাকে সাঁই
মা বোল বলেছে ।।
কোন প্রেমে হয় গুরু ভাবতরী
কোন প্রেমে শিষ্য হয় কাণ্ডারি
না বুঝে লালন প্রেমের উদ্দীপন
ভবে পিরিত করে মিছে ।।
Transliteration in English
nigurh prem kathati tai aj ami shudhai kar kache Nigur Prem Kothati Tai Aj Ami Shudhai Kar Kache Key Lyrics phakir lalan sai nigurh premakthati tai aj ami shudhai kar kache। je premete allah nabi miraj kareche ।। miraj sei bhaber bhuban gupt bjakt alap hayre dujan ke purush akar ke prakriti tar shastre praman ki rekheche ।। kon premer premika phatema karen saike pati bhajna kon premer day phatemake sai ma bol baleche ।। kon preme hay guru bhabatri kon preme shishj hay kandari na bujhe lalan premer uddipan bhabe pirit kare miche ।।