নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা | Nijhum Sandhyay Pantho Pakhira | Key
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা
Nijhum Sandhyay Pantho Pakhira
ছায়াছবি: মণিহার
তাল: কাহারবা (৮ মাত্রা)
গীতিকার: পুলক বন্দ্যোপাধ্যায়
সুরকার: হেমন্ত মুখোপাধ্যায়
শিল্পী: লতা মঙ্গেশকর/
হেমন্ত মুখোপাধ্যায়
[নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা
বুঝিবা পথ ভুলে যায়]-২
কুলায় যেতে যেতে কি যেন কাকলি
আমারে দিয়ে যেতে চায়
নিঝুম সন্ধ্যায়
দূর পাহাড়ের উদাস মেঘের দেশে
ওই গোধূলি রঙিন সোহাগ মেশে
বনের মর্মরে বাতাস চুপিচুপি
কি বাঁশি ফেলে রাখে হায়
নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা
বুঝিবা পথ ভুলে যায়
নিঝুম সন্ধ্যায়
কোন অপরূপ অরূপ রূপের রাগে
সুর হয়ে রয় আমার গানের আগে
স্বপ্ন কথাকলি ফোটে কি ফোটেনা
সুরভি তবু আঁখি ছায়
নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা
বুঝিবা পথ ভুলে যায়
কুলায় যেতে যেতে কি যেন কাকলি
আমারে দিয়ে যেতে চায়
নিঝুম সন্ধ্যায়
Transliteration in English
nijhum sandhjay panth pakhira Nijhum Sandhyay Pantho Pakhira chayachbi: manihar tal: kaharba (8 matra) gitikar: pulak bandjopadhjay surkar: hemant mukhopadhjay shilpi: lata manggeshakar/ hemant mukhopadhjay [nijhum sandhjay panth pakhira bujhiba path bhule jay]-2 kulay jete jete ki jen kakli amare diye jete chay nijhum sandhjay dur paharer udas megher deshe oi godhuli rangin sohag meshe baner marmre batas chupichupi ki bashi phele rakhe hay nijhum sandhjay panth pakhira bujhiba path bhule jay nijhum sandhjay kon oprup orup ruper rage sur haye ray amar ganer age sbapn kathakli phote ki photena surbhi tabu akhi chay nijhum sandhjay panth pakhira bujhiba path bhule jay kulay jete jete ki jen kakli amare diye jete chay nijhum sandhjay
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা | Nijhum Sandhyay Pantho Pakhira | Key” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।