নিতাই এনেছে হরিনাম | Amar Nitai Eneche Horinam | Key
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
নিতাই এনেছে হরিনাম
Amar Nitai Eneche Horinam
কথা ও সুর: নিতাই দাস
[নিতাই এনেছে হরিনাম
এই ভবের মাঝে অমৃত সমান(আমার)]-২
আমার গৌর বিলাইল মধুর নাম
নদেবাসী জুড়ায় মনপ্রাণ
[লক্ষ লক্ষ পাপীতাপী]-২
[হরিনামে পেল পরিত্রাণ]-২
আমার নিতাই এনেছে হরিনাম
ভবের মাঝে অমৃত সমান
আমার গৌর বিলাইল মধুর নাম
নদেবাসী জুড়ায় মন প্রাণ।
[এই হরিনাম পথের সম্বল ভেবে দেখ মনে
নাম ছাড়া কোনো শান্তি পাবিনা জীবনে(ও ও)]-২
[কৃষ্ণ বলে নয়ন জলে]-২
ভাসাও মনপ্রাণ,ভবের মাঝে অমৃত সমান।
আমার নিতাই এনেছে হরিনাম
ভবের মাঝে অমৃত সমান।
[পুত্র-কন্যা আপন স্বজন সবি পড়ে রবে,
এই দেহটা আগুনেতে পুড়িয়া ছাই হবে(ও ও)]-২
[সুন্দর নারী সুন্দর বাড়ি]-২
কতই অভিমান,ভবের মাঝে অমৃত সমান।
আমার নিতাই এনেছে হরিনাম
ভবের মাঝে অমৃত সমান।
[নিতাই দাসের এই মিনতি শ্রী গুরুর চরণে
কৃষ্ণ ভক্তি থাকে যেন সদায় আমার মনে(ও ও)]-২
[নামের তরী বৈঠা ধরি]-২
দিও একটু টান,ভবের মাঝে অমৃত সমান।
আমার নিতাই এনেছে হরিনাম
ভবের মাঝে অমৃত সমান।
আমার গৌর বিলাইল মধুর নাম
নদেবাসী জুড়ায় মন প্রাণ।
[লক্ষ লক্ষ পাপীতাপী]-২
[হরিনামে পেল পরিত্রাণ]-২
[আমার নিতাই এনেছে হরিনাম
ভবের মাঝে অমৃত সমান।
আমার গৌর বিলাইল মধুর নাম
নদেবাসী জুড়ায় মন প্রাণ]-২
[এই নদেবাসী জুড়ায় মন প্রাণ]-৩
Transliteration in English
nitai eneche harinam Amar Nitai Eneche Horinam katha o sur: nitai das [nitai eneche harinam ei bhaber majhe omrit saman(amar)]-2 amar gour bilail madhur nam nadebasi juray manpran [laksh laksh papitapi]-2 [hariname pel paritran]-2 amar nitai eneche harinam bhaber majhe omrit saman amar gour bilail madhur nam nadebasi juray man pran। [ei harinam pather sambal bhebe dekh mane nam chara kono shanti pabina jibne(o o)]-2 [krishn bale nayan jale]-2 bhasao manpran,bhaber majhe omrit saman। amar nitai eneche harinam bhaber majhe omrit saman। [putr-kanja apan sbajan sabi pare rabe, ei dehta agunete puriya chai habe(o o)]-2 [sundar nari sundar bari]-2 katai obhiman,bhaber majhe omrit saman। amar nitai eneche harinam bhaber majhe omrit saman। [nitai daser ei minti shri gurur charne krishn bhakti thake jen saday amar mane(o o)]-2 [namer tari boitha dhari]-2 dio ektu tan,bhaber majhe omrit saman। amar nitai eneche harinam bhaber majhe omrit saman। amar gour bilail madhur nam nadebasi juray man pran। [laksh laksh papitapi]-2 [hariname pel paritran]-2 [amar nitai eneche harinam bhaber majhe omrit saman। amar gour bilail madhur nam nadebasi juray man pran]-2 [ei nadebasi juray man pran]-3
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“নিতাই এনেছে হরিনাম | Amar Nitai Eneche Horinam | Key” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।