নিবিড় অন্তরতর বসন্ত এল প্রাণে
দেখা হয়েছে: 30
Bangla Lyrics
নিবিড় অন্তরতর বসন্ত এল প্রাণে।
জগতজনহৃদয়ধন, চাহি তব পানে॥
হরষরস বরষি যত তৃষিত ফুলপাতে
কুঞ্জকাননপবন পরশ তব আনে।|
মুগ্ধ কোকিল মুখর রাত্রি দিন যাপে,
মর্মরিত পল্লবিত সকল বন কাঁপে।
দশ দিশি সুরম্য সুন্দর মধুর হেরি,
দুঃখ হল দূর সব-দৈন্য-অবসানে॥
রাগ: বাহার
তাল: ঝাঁপতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1313
রচনাকাল (খৃষ্টাব্দ): 1906
Transliteration in English
nibir ontaratar basant el prane। jagatajanhridayadhan, chahi tab pane॥ harasharas barshi jat trishit phulpate kunjkananapaban parash tab ane।| mugdh kokil mukhar ratri din jape, marmrit pallbit sakal ban kape। dash dishi suramj sundar madhur heri, duhkh hal dur sab-doinj-obsane॥ rag: bahar tal: jhaptal rachnakal (banggabd): 1313 rachnakal (khrishtabd): 1906
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“নিবিড় অন্তরতর বসন্ত এল প্রাণে” গানটি কে গেয়েছেন?
“নিবিড় অন্তরতর বসন্ত এল প্রাণে” গানটির শিল্পী: শিফতা আলম অদিতি। শিফতা আলম অদিতি এর আরও বাংলা গানের কথা দেখুন।
“নিবিড় অন্তরতর বসন্ত এল প্রাণে” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর।
“নিবিড় অন্তরতর বসন্ত এল প্রাণে” কোন বিভাগের গান?
এই গানটি রবীন্দ্র সংগীত বিভাগের অন্তর্গত। রবীন্দ্র সংগীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“নিবিড় অন্তরতর বসন্ত এল প্রাণে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।