নিশি নিঝুম ঘুম নাহি আসে – Nishi NIjhum ghum nahi ase – কাজী নজরুল ইসলাম

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

নিশি নিঝুম ঘুম নাহি আসে,

হে প্রিয়, কোথা তুমি দূর প্রবাসে।।

বিহগী ঘুমায় বিহগ-কোলে,

শুকায়েছে ফুল-মালা শ্রান্ত আঁচলে।

ঢুলিছে রাতের তারা চাঁদের পাশে।।

ফুরায় দিনের কাজ ফুরায় না রাতি,

শিয়রের দীপ হায়, অভিমানে নিভে যায়

নিভিতে চাহে না নয়নের বাতি।

কহিতে নারি কথা তুলিয়া আঁখি

বিষাদ-মাখা মুখ গুন্ঠনে ঢাকি।

দিন যায় দিন গুণে নিশি যায় নিরাশে।।

(নজরুল সংগীত)

 কথা ও সুর : কাজী নজরুল ইসলাম

 

Transliteration in English

nishi nijhum ghum nahi ase,

he priy, kotha tumi dur prabase।।

bihgi ghumay bihag-kole,

shukayeche phul-mala shrant achle।

dhuliche rater tara chader pashe।।

phuray diner kaj phuray na rati,

shiyrer dip hay, obhimane nibhe jay

nibhite chahe na nayner bati।

kahite nari katha tuliya akhi

bishad-makha mukh gunthne dhaki।

din jay din gune nishi jay nirashe।।

(najrul sanggit)

 katha o sur : kaji najrul islam