পড়াশোনায় জলাঞ্জলি
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
পড়াশোনায় জলাঞ্জলি ভেবে মূর্খ বলছো কি
তোমরা বলছো আমাদের জীবনের চার আনাই ফাঁকি!
হে ষোল আনা থেকে যদি চার আনা যায়
হিসেব দাঁড়ায় এসে বারো আনায়!
কিন্তু বারো আনাতে আমরা খুশী
আমাদের চাওয়ার চেয়ে অনেক বেশী !
মানিনা মানবোনা
তাই করছো ছি ছি ছি
তোমরা বলছো অবাধ্য জীবনের
আট আনাই ফাঁকি !
হে ষোল আনা থেকে যদি আট আনা যায়
হিসেব দাঁড়ায় এসে সেই আট আনায়
কিন্তু আট আনাতে আমরা খুশী
আমাদের চাওয়ার চেয়ে অনেক বেশী!
আমাদের পরকাল ঝরঝরে ভেবে দুঃখ করছ কি?
তোমরা বলছো এলোমেলো জীবনের
বার আনাই ফাঁকি !
হে ষোল আনা থেকে যদি বারো আনা যায়
হিসেব দাঁড়ায় এসে মোটে চার আনায়,
কিন্তু চার আনাতে আমরা খুশী
আমাদের চাওয়ার চেয়ে অনেক বেশী !
ভালো ভালোবাসা তোমরা জানো কি…?
ভালবাসতে না জানলে জীবনের ষোল আনাই ফাকি !
হে ষোল আনা থেকে যদি ষোল আনা যায়
হিসেবটা কষে দেখো দাড়াও কোথায় !
শুধু শূন্য শূন্য শূন্য রাশিরাশি !
তোমাদের কথা ভেবে আমরা হাসি…
হাহহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা
——————————————-
কথাঃ গৌতম চট্টোপাধ্যায়,তাপস দাস। এলবামঃ আবার বছর কুড়ি পরে । ব্যন্ডঃ লক্ষ্মীছাড়া ও মহীনের ঘোড়াগুলো।
এই গানে কন্ঠ দিয়েছেন লক্ষীছাড়া।
লক্ষীছাড়াঃ ‘লক্ষ্মীছাড়া’ এই পাঁচজন – সাম্য গোস্বামী, পরমব্রত চট্টোপাধ্যায়, অভিষেক আচার্য-চৌধুরী, অংশুমান সরকার আর গৌরব চট্টোপাধ্যায়- বয়স যাদের বারো থেকে সতেরোয়… এদের গান এই নেমন্তন্নের শেষপাতে দেওয়ার মতো চমকদার। আর সব অর্থেই প্রাপ্ত বয়স্ক, বাজনাটাও নিজেদেরই হাতে। সাম্য কী-বোর্ডস-এ। গৌরব ড্রামস-এ বাকি তিনজনাই, লক্ষ্মীছাড়ার ভাষায়ঃ “ভাল গায়ক, একটু আধটু গিটার বাজায়।” ওরা নিশ্চিত জানে কাক-বক পাখিকুল উড়ে যাবে ফের এই গানে! “পড়াশোনায় জলাঞ্জলি ভেবে মূর্খ বলছো কি? তোমরা বলছো আমাদের জীবনের চার আনাই ফাঁকি?” আর গানের শেষে নিখুঁত অঙ্কে দেখিয়ে দেয় পরিতৃপ্ত জীবনের হাড়হাভাতেপনা, যেখানে প্রম নেই। ভয় হয় গান শেষ বলেই এরা বুঝি দৌড়তে শুরু করবে। ছুটতে ছুটতে ছুটতে এক ঢেউ- ওথলানো সমুদ্রের ধারে। আর পালানোর পথা নেই। সেখানেই ছবি স্থির হয়ে যায়।
Transliteration in English
parashonay jalanjli bhebe murkh balcho ki
tomra balcho amader jibner char anai phaki!
he shol ana theke jadi char ana jay
hiseb daray ese baro anay!
kintu baro anate amra khushi
amader chaoar cheye onek beshi !
manina manbona
tai karcho chi chi chi
tomra balcho obadhj jibner
at anai phaki !
he shol ana theke jadi at ana jay
hiseb daray ese sei at anay
kintu at anate amra khushi
amader chaoar cheye onek beshi!
amader parkal jharajhre bhebe duhkh karach ki?
tomra balcho elomelo jibner
bar anai phaki !
he shol ana theke jadi baro ana jay
hiseb daray ese mote char anay,
kintu char anate amra khushi
amader chaoar cheye onek beshi !
bhalo bhalobasa tomra jano ki…?
bhalbaste na janle jibner shol anai phaki !
he shol ana theke jadi shol ana jay
hisebta kashe dekho darao kothay !
shudhu shunj shunj shunj rashirashi !
tomader katha bhebe amra hasi…
hahhahahahahahahahahahahahahahahahahahaha
——————————————-
kathah goutam chattopadhjay,tapas das। elbamah abar bachar kuri pare । bjandah lakshmichara o mahiner ghoragulo।
ei gane kanth diyechen lakshichara।
lakshicharah ‘lakshmichara’ ei pachajan – samj gosbami, paramabrat chattopadhjay, obhishek acharj-choudhuri, ongshuman sarkar ar gourab chattopadhjay- bayas jader baro theke sateroy… eder gan ei nemantnner sheshpate deoar mato chamakdar। ar sab orthei prapt bayask, bajnatao nijederai hate। samj ki-bordas-e। gourab dramas-e baki tinajnai, lakshmicharar bhashayah “bhal gayak, ektu adhtu gitar bajay।” ora nishchit jane kak-bak pakhikul ure jabe pher ei gane! “parashonay jalanjli bhebe murkh balcho ki? tomra balcho amader jibner char anai phaki?” ar ganer sheshe nikhut ongke dekhiye dey paritript jibner harhabhatepna, jekhane pram nei। bhay hay gan shesh balei era bujhi dourte shuru karbe। chutte chutte chutte ek dheu- othlano samudrer dhare। ar palanor patha nei। sekhanei chabi sthir haye jay।
__ATA = window.__ATA || {};
__ATA.cmd = window.__ATA.cmd || [];
__ATA.cmd.push(function() {
__ATA.initVideoSlot('atatags-370373-69edfe02b437d', {
sectionId: '370373',
format: 'inread'
});
});
Share this:
Share on X (Opens in new window)
X
Share on Facebook (Opens in new window)
Facebook
Like Loading...
Related