পড়োরে দায়েমী নামাজ | Porore Dayemi Namaj | Key
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
পড়োরে দায়েমী নামাজ
Porore Dayemi Namaj
ফকির লালন সাঁই
পড়োরে দায়েমী নামাজ এদিন হলো আখেরী।
মাশুক রুপ হৃদকমলে,
দেখো আশেক বাতি জ্বেলে,
কি বা সকাল কি বা বৈকাল,
দায়েমীর নাই অবধারী।।
সালেকের বেহায়াপনা, মজ্জুবি আশেক দিওয়ানা।
আশেক দিল করে ফানা,
মাশুক বৈ অন্যে জানেনা,
আশার ঝুলি লয়ে সে না,
মাশুকের চরণ ভিখারী।।
কেফায়া আইনি জিন্নি, এহি ফরজ জাত নিশানি।
দায়েমী ফরজ আদায়,
যে করে তার নাই জাতের ভয়,
জাত এলাহির ভাবে সদাই,
মিশেছে সে জাতে নূরী।।
আইনি অদেখা তরিক, দায়েমী বরজখ নিরিখ।
সিরাজ সাঁইয়ের হক্কের বচন,
ভেবে কহে অবোধ লালন,
দায়েমী নামাজি যে জন,
সমন তাহার আজ্ঞাকারী।।
Transliteration in English
parore dayemi namaj Porore Dayemi Namaj phakir lalan sai parore dayemi namaj edin halo akheri। mashuk rup hridakamle, dekho ashek bati jbele, ki ba sakal ki ba boikal, dayemir nai obdhari।। saleker behayapna, majjubi ashek dioana। ashek dil kare phana, mashuk boi onje janena, ashar jhuli laye se na, mashuker charan bhikhari।। kephaya aini jinni, ehi pharaj jat nishani। dayemi pharaj aday, je kare tar nai jater bhay, jat elahir bhabe sadai, misheche se jate nuri।। aini odekha tarik, dayemi barajakh nirikh। siraj saiyer hakker bachan, bhebe kahe obodh lalan, dayemi namaji je jan, saman tahar agyakari।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“পড়োরে দায়েমী নামাজ | Porore Dayemi Namaj | Key” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
