পথিক মেঘের দল জোটে ওই শ্রাবণগগন-অঙ্গনে।
দেখা হয়েছে: 18
Bangla Lyrics
পথিক মেঘের দল জোটে ওই শ্রাবণগগন-অঙ্গনে।
শোন্ শোন্ রে, মন রে আমার, উধাও হয়ে নিরুদ্দেশের সঙ্গ নে॥
দিক্-হারানো দুঃসাহসে সকল বাঁধন পড়ুক খসে,
কিসের বাধা ঘরের কোণের শাসনসীমা-লঙ্ঘনে॥
বেদনা তোর বিজুলশিখা জ্বলুক অন্তরে।
সর্বনাশের করিস সাধন বজ্রমন্তরে।
অজানাতে করবি গাহন, ঝড় সে পথের হবে বাহন–
শেষ করে দিস আপনারে তুই প্রলয় রাতের ক্রন্দনে॥
Transliteration in English
pathik megher dal jote oi shrabanagagan-onggne। shon shon re, man re amar, udhao haye niruddesher sangg ne॥ dik-harano duhsahse sakal badhan paruk khase, kiser badha gharer koner shasansima-langghne॥ bedna tor bijulshikha jbaluk ontre। sarbnasher karis sadhan bajramantre। ojanate karbi gahan, jhar se pather habe bahan– shesh kare dis apnare tui pralay rater krandne॥