পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব
দেখা হয়েছে: 292
Bangla Lyrics
পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব
মাগো, বলো কবে শীতল হবো
কত দূর আর কত দূর …
বল মা?
আঁধারের ভ্রুকুটিতে ভয় নাই,
মাগো তোমার চরণে জানি পাবো ঠাঁই ।।
যদি এ পথ চলিতে কাঁটা বেঁধে পায়
হাসিমুখে সে বেদনা সবো
কত দূর আর কত দূর …
বল মা……
চিরদিনই মাগো তব করুণায়
ঘর ছাড়া প্রেম দিশা খুঁজে পায় ।।
ঐ আকাশে যদি মা কভু ওঠে ঝড়
সে আঘাত বুক পেতে লবো
কত দূর আর কত দূর …
বল মা……
যতই দুঃখ তুমি দেবে দাও
তবু জানি কোলে শেষে তুমি টেনে নাও,
মাগো তুমি ছাড়া এ আঁধারে গতি নাই
তোমায় কেমনে ভুলে রবো
কত দূর আর কত দূর …
বল মা……
পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব
মাগো, বলো কবে শীতল হবো
কত দূর আর কত দূর …
বল মা?
Transliteration in English
pather klanti bhule sneh bhara kole tab mago, balo kabe shital habo kat dur ar kat dur … bal ma? adharer bhrukutite bhay nai, mago tomar charne jani pabo thai ।। jadi e path chalite kata bedhe pay hasimukhe se bedna sabo kat dur ar kat dur … bal ma…… chirdinai mago tab karunay ghar chara prem disha khuje pay ।। oi akashe jadi ma kabhu othe jhar se aghat buk pete labo kat dur ar kat dur … bal ma…… jatai duhkh tumi debe dao tabu jani kole sheshe tumi tene nao, mago tumi chara e adhare gati nai tomay kemne bhule rabo kat dur ar kat dur … bal ma…… pather klanti bhule sneh bhara kole tab mago, balo kabe shital habo kat dur ar kat dur … bal ma?
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব” গানটি কে গেয়েছেন?
“পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব” গানটির শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়। হেমন্ত মুখোপাধ্যায় এর আরও বাংলা গানের কথা দেখুন।
“পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব” গানটি কোন অ্যালবামের?
এই গানটি মরুতীর্থ হিংলাজ অ্যালবামে প্রকাশিত হয়েছিল। প্রকাশের বছর: 1959।
“পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার; সুরকার হেমন্ত মুখোপাধ্যায়।
“পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব” কোন বিভাগের গান?
এই গানটি ছায়াছবি বিভাগের অন্তর্গত। ছায়াছবি বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।