পদ্ম পাতার পানি নয়
দেখা হয়েছে: 3K
Bangla Lyrics
পদ্ম পাতার পানি নয়
দিন যাপনের গ্লানি নয়
জীবনটাকে বুঝতে হলে
জীবন ভালবাসতে হয়।
শ্রমিক যেমন সবল হাতে
গড়ছে এ দেশ দিনে রাতে
ভিজে পুড়ে যেমন চাষী
মাঠের বুকে ফোঁটায় হাসি।
তেমনি হাজার কাজে মিশে
সুখের হাসি হাসতে হয়।।
দেশের মাটি খাঁটি জেনে
দেশের মানুষ আপন মেনে
বন্ধ মনের দোয়ার খুলে
সকল বাধা বিভেদ ভুলে।
মিলন মেলা সবাই মিলে
সবার কাছে আসতে হয়।।
Transliteration in English
padm patar pani nay din japner glani nay jibantake bujhte hale jiban bhalbaste hay। shramik jeman sabal hate garche e desh dine rate bhije pure jeman chashi mather buke photay hasi। temni hajar kaje mishe sukher hasi haste hay।। desher mati khati jene desher manush apan mene bandh maner doar khule sakal badha bibhed bhule। milan mela sabai mile sabar kache aste hay।।