পাখিরা চায় আকাশের নীল

দেখা হয়েছে: 302

Bangla Lyrics

পাখিরা চায় আকাশের নীল
কবিতা চায় ছন্দের মিল
আর আমি শুধু চাই তোমাকে

ষোড়শীর ভালবাসা চায় রাজহাঁস
শিশিরকে পেতে চায় সবিজ সে ঘাস
আর আমি শুধু চাই তোমাকে।।

মৌমাছিরা চায় মৌ ভরা ফুল
নৌকো যে পেতে চায় নদীর সে কূল।
আর আমি শুধু চাই তোমাকে।।

রাত চায় জোছনা ঝরানো সেই চাঁদ
ঘুম চায় মুছে দিতে যত অবস্বাদ।
আর আমি শুধু চাই তোমাকে।।

তুলসি তলাকে চায় সন্ধ্যার সাপ
হারানোকে ফিরে পেতে চায় পিছুডাক।
আর আমি শুধু চাই তোমাকে।।

Transliteration in English

pakhira chay akasher nil
kabita chay chander mil
ar ami shudhu chai tomake
shorshir bhalbasa chay rajhas
shishirke pete chay sabij se ghas
ar ami shudhu chai tomake।।
moumachira chay mou bhara phul
nouko je pete chay nadir se kul।
ar ami shudhu chai tomake।।
rat chay jochna jharano sei chad
ghum chay muche dite jat obsbad।
ar ami shudhu chai tomake।।
tulsi talake chay sandhjar sap
haranoke phire pete chay pichudak।
ar ami shudhu chai tomake।।