পাদপ্রান্তে রাখ সেবকে

দেখা হয়েছে: 26

Bangla Lyrics

পাদপ্রান্তে রাখ সেবকে
শান্তিসদন সাধনধন দেবদেব হে।।

সর্বলোক পরম শরণ, সকলমোহকলুষহরণ
দুঃখ তাপবিঘ্ন তরণ, শোকশান্তস্নিগ্ধচরণ
সতরূপ প্রেমরূপ হে,
দেবমনুজবন্দিতপদ বিশ্বভূপ হে।।

হৃদয়ানন্দ পূর্ণ ইন্দু, তুমি অপার প্রেমসিন্ধু।
যাচে তৃষিত অমিয়বিন্দু, করুণালয় ভক্তবন্ধু
প্রেমনেত্রে চাহ’ সেবকে,
বিকশিতদল চিত্তকমল হৃদয়দেব হে।।

পুণ্যজ্যোতিপূর্ণ গগন, মধুর হেরি সকল ভুবন,
সুধাগন্ধমুদিত পবন, ধ্বনিতগীত হৃদয়ভবন।

এস’ এস’ শূন্য জীবনে,
মিটাও আশ সব তিয়াষ অমৃত প্লাবনে।।

দেহ’ জ্ঞান, প্রেম দেহ’, শুষ্ক চিত্তে বরিষ স্নেহ।
ধন্য হোক হৃদয় দেহ, পুণ্য হোক সকল গেহ।

পাদপ্রান্তে রাখ’ সেবকে,
শান্তিসদন সাধনধন দেবদেব হে।।

Transliteration in English

padprante rakh sebke
shantisadan sadhanadhan debdeb he।।
sarblok param sharan, sakalmohaklushaharan
duhkh tapbighn taran, shokshantsnigdhacharan
satrup premrup he,
debamnujabnditapad bishbbhup he।।
hridyanand purn indu, tumi opar premsindhu।
jache trishit omiybindu, karunalay bhaktabndhu
premnetre chah’ sebke,
bikshitadal chittakamal hridaydeb he।।
punjjjotipurn gagan, madhur heri sakal bhuban,
sudhagandhmudit paban, dhbanitgit hridayabhaban।
es’ es’ shunj jibne,
mitao ash sab tiyash omrit plabne।।
deh’ gyan, prem deh’, shushk chitte barish sneh।
dhanj hok hriday deh, punj hok sakal geh।
padprante rakh’ sebke,
shantisadan sadhanadhan debdeb he।।