পাষাণের ভাঙালে ঘুম

দেখা হয়েছে: 1.1K

Bangla Lyrics

পাষাণের ভাঙালে ঘুম
কে তুমি সোনার ছোঁয়ায়।

গলিয়া সুরের তুষার
গীত নির্ঝর বয়ে যায়
কে তুমি সোনার ছোঁয়ায়।।

উদাসী বিবাগী মন
যাচে আজ বাহুর বাঁধন।।

কত জনমের কাঁদন
ও পায়ে লুটাতে চায়।

ওগো তোমার চরণ ছন্দে মোর
মুঞ্জরিল গানের মুকুল
তোমার বেণীর বন্ধে গো
মরিতে চায় সুরের বকুল

চমকে ওঠে মোর গগণ।
ঐ হরিণ চোখের চাওয়ায়।।

Transliteration in English

pashaner bhangale ghum
ke tumi sonar choay।
galiya surer tushar
git nirjhar baye jay
ke tumi sonar choay।।
udasi bibagi man
jache aj bahur badhan।।
kat janmer kadan
o paye lutate chay।
ogo tomar charan chande mor
munjril ganer mukul
tomar benir bandhe go
marite chay surer bakul
chamke othe mor gagan।
oi harin chokher chaoay।।