পৃথিবীটা নাকি ছোট হতে হতে
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
পৃথিবীটা নাকি ছোট হতে হতে
স্যাটেলাইট আর কেবলের হাতে
ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি
ঘরে বসে সারা দুনিয়ার সাথে
যোগাযোগ আজ হাতের মুঠোতে
ঘুচে গেছে দেশ কাল সীমানার গণ্ডি
ভেবে দেখেছ কি
তারারাও যত আলোকবর্ষ দূরে
তারও দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে
ভেবে দেখেছ কি
তারারাও যত আলোকবর্ষ দূরে
তারও দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে
সারি সারি মুখ আসে আর যায়
নেশাতুর চোখ টিভি পর্দায়
পোকামাকড়ের আগুনের সাথে সন্ধি
পাশাপাশি বসে একসাথে দেখা
একসাথে নয় আসলে যে একা
তোমার আমার ভাড়াটের নয়া ফন্দি
স্বপ্ন বেচার চোরা কারবার
জায়গা তো নেই তোমার আমার
চোখ ধাঁধানোর এই খেলা শুধু বন্দি
আ হা হা হা আ… হা আ হা হা হা
তার চেয়ে এসো খোলা জানালায়
পথ ভুল করে ভুল রাস্তায়
হয়ত পেলেও পেতে পারি আরো সঙ্গী
কথাঃ গৌতম চট্টোপাধ্যায়, পল্লব রায় । এলবামঃ আবার বছর কুড়ি পরে । ব্যন্ডঃ ক্রসউইন্ডজ ও মহীনের ঘোড়াগুলো।
ক্রস উইন্ডসঃ স্বপ্ন বেচার কোনো চোরাকারবার নেই ওদের। গানের শুরুতেই প্রশ্ন…”পৃথিবীটা নাকি ছোট হতে হতে/ স্যাটেলাইট আর কেব্লের হাতে/ ড্রয়িংরুমে রাকা বোকা বাক্সতে বন্দী।” আরও বলে রাখা ভালো, ক্রস উইন্ডসদের জীবনের এটাই প্রথম বাংলা গান। ওরা পেশাদার রক্ মিউজিশিয়ান, নীল বনি টুকি চিরো রবিন ডোয়াইট কারও কারও পনিটেল, থাকলোই বা, তবু গানের জাত যে ওরা মানে না তার প্রমাণ তো এই গানেই।
Transliteration in English
prithibita naki chot hate hate
sjatelait ar kebler hate
draying rume rakha boka bakste bandi
ghare base sara duniyar sathe
jogajog aj hater muthote
ghuche geche desh kal simanar gandi
bhebe dekhech ki
tararao jat alokabarsh dure
tarao dure
tumi ar ami jai krame sare sare
bhebe dekhech ki
tararao jat alokabarsh dure
tarao dure
tumi ar ami jai krame sare sare
sari sari mukh ase ar jay
neshatur chokh tibhi parday
pokamakrer aguner sathe sandhi
pashapashi base eksathe dekha
eksathe nay asle je eka
tomar amar bharater naya phandi
sbapn bechar chora karbar
jayga to nei tomar amar
chokh dhadhanor ei khela shudhu bandi
a ha ha ha a… ha a ha ha ha
tar cheye eso khola janalay
path bhul kare bhul rastay
hayat peleo pete pari aro sanggi
kathah goutam chattopadhjay, pallab ray । elbamah abar bachar kuri pare । bjandah krasauindaj o mahiner ghoragulo।
kras uindsah sbapn bechar kono chorakarbar nei oder। ganer shurutei prashn…”prithibita naki chot hate hate/ sjatelait ar kebler hate/ drayingrume raka boka bakste bandi।” arao bale rakha bhalo, kras uindasder jibner etai pratham bangla gan। ora peshadar rak miujishiyan, nil bani tuki chiro rabin doait karao karao panitel, thakloi ba, tabu ganer jat je ora mane na tar praman to ei ganei।
__ATA = window.__ATA || {};
__ATA.cmd = window.__ATA.cmd || [];
__ATA.cmd.push(function() {
__ATA.initVideoSlot('atatags-370373-69edfe0322289', {
sectionId: '370373',
format: 'inread'
});
});
Share this:
Share on X (Opens in new window)
X
Share on Facebook (Opens in new window)
Facebook
Like Loading...
Related