পৃথিবী তোমার কোমল মাটিতে কেন
দেখা হয়েছে: 470
Bangla Lyrics
পৃথিবী তোমার কোমল মাটিতে কেন এতো সংঘাত
মানুষের বুকে মানুষেই হানে নিষ্ঠুর কষাঘাত।
এই নির্দয় সংসার মাঝে কত বেদনার হাহাকার বাজে।
অন্ধ তিমিরে আলোর পিপাসা কেঁদে মরে দিন রাত।
মানুষের বুকে মানুষেই হানে নিষ্ঠুর কষাঘাত।।
এত বড় এই আকাশের নীচে রয়েছে কত না ঠাই।
চারিদিকে তবু বন্ধ দুয়ার কোন আশ্রয় নাই।
মানুষ কেন যে এত অসহায় আজ আছে কাল সকলই হারায়।
তবু তো আশার দ্বীপ নেভে নাই করে যায় করাঘাত।
মানুষের বুকে মানুষেই হানে নিষ্ঠুর কষাঘাত।।
Transliteration in English
prithibi tomar komal matite ken eto sangghat manusher buke manushei hane nishthur kashaghat। ei nirday sangsar majhe kat bednar hahakar baje। ondh timire alor pipasa kede mare din rat। manusher buke manushei hane nishthur kashaghat।। et bar ei akasher niche rayeche kat na thai। charidike tabu bandh duyar kon ashray nai। manush ken je et oshay aj ache kal sakalai haray। tabu to ashar dbip nebhe nai kare jay karaghat। manusher buke manushei hane nishthur kashaghat।।