প্রজন্ম
দেখা হয়েছে: 243
Bangla Lyrics
না শুনি তোমার কানে
না তাকাই তোমার পানে
না দেখি তোমার চোখে
চোখ রাঙিয়ে তাকাও কেন তুমি
হাঁটিনা আমি তোমার পথে
সখ্যতা নেই তোমার সাথে
না চলি তোমার মত
সমস্যা তোমার আমার তো নয়
গড়বো নতুন সমাজ, নেই ভেদাভেদ
যেখানে
পিছে ফেলে সকল অনিয়ম,
যে সমাকে সবাই সমান
জানো তোমার দিন হবে শেষ
তবুই তোমার এই বিদ্বেষ
না পারো দিতে মর্যাদা
নতুন চিন্তা আহবানে
হতে পারে ভিন্ন মোদের ভুবন
চালচলন
হতে পারে ভিন্ন মোদের
কথোপকথন
ভিন্ন মোদের চিন্তা-ভাবনা,
ভিন্ন মোদের মন
তাই বলে মানবো নাতো কটাক্ষ
সারাক্ষণ
আমরা নতুন প্রজন্ম গড়বো নতুন
সমাজ
জেগে ওঠো নবীনেরা যুদ্ধ শুরু
আজ
আমরা নতুন প্রজন্ম
আনবো সংস্কার
আমরা নতুন প্রজন্ম
ভাঙবো কুসংস্কার
বাঁকা হাসি তোমার চোখে,
শঙ্কিত মোদের দেখে
ছিলে অটল তোমার যুক্তিতে, আজ
কেন নড়েচড়ে তোমার মন
Transliteration in English
na shuni tomar kane na takai tomar pane na dekhi tomar chokhe chokh rangiye takao ken tumi hatina ami tomar pathe sakhjta nei tomar sathe na chali tomar mat samsja tomar amar to nay garbo natun samaj, nei bhedabhed jekhane piche phele sakal oniyam, je samake sabai saman jano tomar din habe shesh tabui tomar ei bidbesh na paro dite marjada natun chinta ahbane hate pare bhinn moder bhuban chalachalan hate pare bhinn moder kathopakathan bhinn moder chinta-bhabna, bhinn moder man tai bale manbo nato kataksh sarakshan amra natun prajanm garbo natun samaj jege otho nabinera juddh shuru aj amra natun prajanm anbo sangskar amra natun prajanm bhangbo kusangskar baka hasi tomar chokhe, shangkit moder dekhe chile otal tomar juktite, aj ken narechre tomar man