প্রাণ সখিরে ঐ শোন কদম্বতলে বংশী বাজায় কে
দেখা হয়েছে: 610
Bangla Lyrics
প্রাণ সখিরে
ঐ শোন কদম্বতলে বংশী বাজায় কে।
বংশী বাজায় কে রে সখি, বংশী বাজায় কে।।
আমার মাথার বেনী খুইলা দিমু
তারে আনিয়া দে ।
যে পথ দিয়ে বাজায় বাঁশী
যে পথ দিয়ে যায়
সোনার নুপুর পরে পায়।।
আমার নাকের বেসর তুইলা দেবো সেইনা পথের গায়
আমার গলার হার ছড়িয়ে দেবো সেইনা পথের গায়
যদি হার জড়িয়ে পরে পায়
প্রান সখিরে
যার বাশী এমন সে বা কেমন
জানিস যদি বল সখি করিস না কো ছল
আমার মন বড় চঞ্চল
আমার প্রান বলে তার বাঁশী জানে আমার চোখের জল
আমার মন বলে তার বাঁশী জানে আমার চোখের জল
প্রাণ সখিরে
তরলা বাশের বাঁশী ছিদ্র গোটা ছয়
বাঁশী কতই কথা কয়
নাম ধরিয়া বাজায় বাঁশী রহনও না যায়
ঘরে রহনও না যায়
প্রান সখিরে………
Transliteration in English
pran sakhire oi shon kadambatle bangshi bajay ke। bangshi bajay ke re sakhi, bangshi bajay ke।। amar mathar beni khuila dimu tare aniya de । je path diye bajay bashi je path diye jay sonar nupur pare pay।। amar naker besar tuila debo seina pather gay amar galar har chariye debo seina pather gay jadi har jariye pare pay pran sakhire jar bashi eman se ba keman janis jadi bal sakhi karis na ko chal amar man bar chanchal amar pran bale tar bashi jane amar chokher jal amar man bale tar bashi jane amar chokher jal pran sakhire tarla basher bashi chidr gota chay bashi katai katha kay nam dhariya bajay bashi rahanao na jay ghare rahanao na jay pran sakhire………