প্রাণ সখিরে
দেখা হয়েছে: 2.5K
Bangla Lyrics
প্রাণ সখিরে
ঐ শোন কদম্ব তলে বংশী বাজায় কে
বংশী বাজায় কে রে সখী
বংশী বাজায় কে।
আমার মাথার বেনী বদল দেব
তারে আইনা দে।
যে পথ দিয়ে বাজায় বাঁশি
যে পথ দিয়ে যায়।
সোনার নুপূর পরে পায়
আমার নাকের বেতর খুইলা দেব
সেই না পথের গায়
আমার গলার হার ছড়িয়ে দেব
সেই না পথের গায়
যদি হার জড়িয়ে পড়ে পায়।।
যার বাঁশি এমন সে বা কেমন
জানিস যদি বল
সখি করিস নাকো ছল
আমার মন বড় চঞ্চল
আমার প্রাণ বলে তার বাঁশি জানে
আমার চোখের জল
আমার মন বলে তার বাঁশি জানে
আমার চোখের জল।।
সরলা বাঁশের বাঁশি ছিদ্র গোটা ছয়
বাশী কতই কথা কয়
নাম ধরিয়া বাজায় বাঁশি
রহনও না যায়
ঘরে রহনও না যায়।।
Transliteration in English
pran sakhire oi shon kadamb tale bangshi bajay ke bangshi bajay ke re sakhi bangshi bajay ke। amar mathar beni badal deb tare aina de। je path diye bajay bashi je path diye jay। sonar nupur pare pay amar naker betar khuila deb sei na pather gay amar galar har chariye deb sei na pather gay jadi har jariye pare pay।। jar bashi eman se ba keman janis jadi bal sakhi karis nako chal amar man bar chanchal amar pran bale tar bashi jane amar chokher jal amar man bale tar bashi jane amar chokher jal।। sarla basher bashi chidr gota chay bashi katai katha kay nam dhariya bajay bashi rahanao na jay ghare rahanao na jay।।