প্রিয় আকাশী

দেখা হয়েছে: 441

শিল্পী: জেমসঅ্যালবাম: পালাবে কোথায়সুরকার: জেমসগীতিকার: লতিফুল ইসলাম শিবলীবছর: 1995বিভাগ: ব্যান্ড

Bangla Lyrics

“প্রিয় আকাশী, গতকাল ঠিক দুপুরে তোমার চিঠি পেয়েছি”

প্রিয় আকাশী, গতকাল ঠিক দুপুরে তোমার চিঠি পেয়েছি
ঠিকানা লেখনি,
ঠিকানা পেলে কোথায় তা লেখনি
ঠিকানা পেলে কোথায় লেখনি
আকাশী
ও আকাশী

সুদীর্ঘ প্রবাসের অর্ধেকটা
কাটিয়েছি বোহেমিয়ানদেরমতঘুরে ঘুরে
মাদ্রিদ থেকে হামবুর্গ;
নিউক্যাসল্ নেপোলি
বুখারেষ্ট মেসিডোনিয়া;
আকাশী
ওআকাশী
আমার আকাশী

ফ্রান্কফুটের বইমেলায় নতুন বইয়ের গন্ধে
মনে পড়েছে তোমায়
ফ্লোরেন্সে সিসটাইন চ্যাপেলের-
মিকেলাঞ্জেলোর মহান সৃষ্টির -’পিয়েতা’র সামনে দাঁড়িয়ে তোমাকে মনে পড়েছে
এথেন্সের কফিশপের
(প্রিয় আকাশী)
জমজমাট কবিতা পাঠের আসরে,
ভিয়েনার তারাজ্বলা রাত্রির আকাশের দিকে তাকিয়ে মনে পড়েছে তোমার প্রিয় কবিতা-
Under the wide and starry sky
dig my Grave and let me lie
glad did I live and gladly die
And I laid me down with a will
আকাশী,
প্রিয় আকাশী

প্যারিসের কনসার্টে যতবার মোৎসার্ট কিংবা বিতোভেন শুনেছি
ততবারই কেন যেন চিরদুখী পাগল ভ্যানগগকে মনে পড়েছে
তোমার প্রিয় গায়ক জিম মরিসনের শেষ দিনগুলো কেটেছে এই প্যারিসে,
ও প্যারিসে
প্রিয় আকাশী

বাইজেনটাইন সম্রাজ্ঞীর মত তোমাকে ঘিরে থাক পৃথিবীর সমস্ত সুখ
তুমি অনিন্দ্য সুন্দরী হয়ে ওঠো,
সুন্দর হোক
তুমি ভালো থেকো
ভালো থেকো
আকাশী,
প্রিয় আকাশী
আকাশী,
প্রিয় আকাশী

তুমি ভাল থেকো,
প্রিয় আকাশী……

Transliteration in English

“priy akashi, gatkal thik dupure tomar chithi peyechi”
priy akashi, gatkal thik dupure tomar chithi peyechi
thikana lekhni,
thikana pele kothay ta lekhni
thikana pele kothay lekhni
akashi
o akashi
sudirgh prabaser ordhekta
katiyechi bohemiyanderamatghure ghure
madrid theke hamburg;
niukjasl nepoli
bukharesht mesidoniya;
akashi
oakashi
amar akashi
phrankphuter baimelay natun baiyer gandhe
mane pareche tomay
phlorense sistain chjapeler-
mikelanjelor mahan srishtir -’piyeta’r samne dariye tomake mane pareche
ethenser kaphishper
(priy akashi)
jamajmat kabita pather asre,
bhiyenar tarajbla ratrir akasher dike takiye mane pareche tomar priy kabita-
Under the wide and starry sky
dig my Grave and let me lie
glad did I live and gladly die
And I laid me down with a will
akashi,
priy akashi
pjariser kansarte jatbar moৎsart kingba bitobhen shunechi
tatbarai ken jen chirdukhi pagal bhjanagagke mane pareche
tomar priy gayak jim marisner shesh dingulo keteche ei pjarise,
o pjarise
priy akashi
baijentain samragyir mat tomake ghire thak prithibir samast sukh
tumi onindj sundri haye otho,
sundar hok
tumi bhalo theko
bhalo theko
akashi,
priy akashi
akashi,
priy akashi
tumi bhal theko,
priy akashi……