প্রেম যদি লুকিয়ে রাখ
দেখা হয়েছে: 125
Bangla Lyrics
প্রেম যদি লুকিয়ে রাখ
তবে কেমন প্রেমিক তুমি বল
সুর যদি ছড়িয়ে না দাও
তবে কেমন সাধক তুমি বল।
গোলাপের কি দাম বল গন্ধ বীনা
কুহু ডাক শুনে কোয়েল যায় গো চেনা
বাসনার পাপড়ীগুলো লুকিয়ে রেখে
কি পাবে বল তুমি জীবন থেকে।।
গুন যদি লুকিয়ে রাখ
তবে কেমন গুণী তুমি বল
সুর যদি ছড়িয়ে না দাও
তবে কেমন সাধক তুমি বল
যে নদী যায় না ছুটে সাগর পানে
সে নদী হারায় ধারা সবাই জানে
হৃদয়ের পাওনা যদি না পাওয়া যায়
জীবনের স্বপন ভাঙ্গে সেই হতাশায়
মন যদি লুকিয়ে রাখ
তবে তোমায় কে মন দেবে বল
সুর যদি ছড়িয়ে না দাও
তবে কেমন সাধক তুমি বল
(প্রেম যদি….. কই গান না
আরে গা না গা….
প্রেম যদি লুকিয়ে রাখ)
প্রেম যদি লুকিয়ে রাখ
তবে কেমন প্রেমিক তুমি বল
সুর যদি ছড়িয়ে না দাও
তবে কেমন সাধক তুমি বল।।
Transliteration in English
prem jadi lukiye rakh tabe keman premik tumi bal sur jadi chariye na dao tabe keman sadhak tumi bal। golaper ki dam bal gandh bina kuhu dak shune koel jay go chena basnar paprigulo lukiye rekhe ki pabe bal tumi jiban theke।। gun jadi lukiye rakh tabe keman guni tumi bal sur jadi chariye na dao tabe keman sadhak tumi bal je nadi jay na chute sagar pane se nadi haray dhara sabai jane hridyer paona jadi na paoa jay jibner sbapan bhangge sei hatashay man jadi lukiye rakh tabe tomay ke man debe bal sur jadi chariye na dao tabe keman sadhak tumi bal (prem jadi….. kai gan na are ga na ga…. prem jadi lukiye rakh) prem jadi lukiye rakh tabe keman premik tumi bal sur jadi chariye na dao tabe keman sadhak tumi bal।।