ফরেস্ট হিলে এক দুপুরে

দেখা হয়েছে: 120

শিল্পী: সোলসঅ্যালবাম: কলেজের করিডোরেসুরকার: সুব্রত বড়ুয়া রনিগীতিকার: নকিব খানবছর: 1982বিভাগ: ব্যান্ড

Bangla Lyrics

আমার ভালবাসা।

ফরেস্ট হিলে এক দুপুরে
কথা ছিলো তুমি আসবে।
সব চোখ ফাঁকি দিয়ে
বুকে ভালোবাসা নিয়ে
আসবে আমায় ভালোবাসবে।।

অনেক প্রহর নিঃসঙ্গ
সাঁওতালী গানের সুরে
কাটিয়ে দিলাম তোমায় ভেবে
ঝাউ মহুয়ার বনে।
কথা দিয়ে তুমি এলে না যখন
এখন আমার কি হবে।।

বিষন্নতা সঙ্গী এখন
দুঃখ গলার মালা
তোমার স্মৃতিগুলো আগুন হয়ে
বাড়ায় বুকেরই জ্বালা।
হায় তুমি ছাড়া জীবন আমার
এখন বাঁচি কিভাবে।।

Transliteration in English

amar bhalbasa।
pharest hile ek dupure
katha chilo tumi asbe।
sab chokh phaki diye
buke bhalobasa niye
asbe amay bhalobasbe।।
onek prahar nihsangg
saotali ganer sure
katiye dilam tomay bhebe
jhau mahuyar bane।
katha diye tumi ele na jakhan
ekhan amar ki habe।।
bishannta sanggi ekhan
duhkh galar mala
tomar smritigulo agun haye
baray bukerai jbala।
hay tumi chara jiban amar
ekhan bachi kibhabe।।