ফিরে এলো না আর সে – লিরিক্স | Fire Elo Na Ar Se |

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

ফিরে এলো না আর সে
Fire Elo Na Ar Se
ছায়াছবি: বৌমা (১৯৮৬)
কথা: রঞ্জিত দে
সুর: কানু ভট্টাচার্য
শিল্পী: কিশোর কুমার
হুঁ ফিরে এলো না আর সে
চলে গেল যে
ফিরে যাবে কোনদিনও
ভাবিনি আমি !
সে আমায় দুঃখ
দেবে তা কি জানি ?
ফিরে এলো না আর সে
চলে গেল যে।
সব রঙ মুছে নিয়ে,
আকাশটা মেঘে মেঘে সাজে,
বরষার সুর নিয়ে,
এ বুকে যে ব্যথাটুকু বাজে।।
খেয়ালী সে মন নিয়ে
ভাবেনা যে,
এ ব্যথা আমার যে কতখানি
ফিরে এলো না আর সে
চলে গেল যে।
দৃষ্টি প্রদীপ জ্বেলে,
হারানো তাকেই যদি পাই,
বলে যাব চুপি চুপি,
ফিরে এসো,এইটুকু চাই।।
আমার প্রান্ত ধরে
চরণ চিহ্ন এঁকে এঁকে
ফেরারি হয়েছে সে
চলে গেছে স্মুতিটুকু রেখে।
আমায় কেন যে সে
বোঝেনা যে;
ভালোবাসি আমি তাকে কতখানি।
ফিরে এলো না আর সে
চলে গেল যে
ফিরে যাবে কোনদিনও
ভাবিনি আমি
সে আমায় দুঃখ দেবে
তা কি জানি !
ফিরে এলো না আর সে
চলে গেল যে।

Transliteration in English

phire elo na ar se
Fire Elo Na Ar Se
chayachbi: bouma (1986)
katha: ranjit de
sur: kanu bhattacharj
shilpi: kishor kumar

hu phire elo na ar se
chale gel je
phire jabe kondinao
bhabini ami !
se amay duhkh
debe ta ki jani ?
phire elo na ar se
chale gel je।

sab rang muche niye,
akashta meghe meghe saje,
barshar sur niye,
e buke je bjathatuku baje।।
kheyali se man niye
bhabena je,
e bjatha amar je katkhani
phire elo na ar se
chale gel je।

drishti pradip jbele,
harano takei jadi pai,
bale jab chupi chupi,
phire eso,eituku chai।।
amar prant dhare
charan chihn eke eke
pherari hayeche se
chale geche smutituku rekhe।
amay ken je se
bojhena je;
bhalobasi ami take katkhani।
phire elo na ar se
chale gel je
phire jabe kondinao
bhabini ami
se amay duhkh debe
ta ki jani !
phire elo na ar se
chale gel je।