ফুলেতে ধন্য ফাগুন
নাকি ফাগুনে ধন্য ফুল
ভুলের জন্য ক্ষমা
নাকি ক্ষমার জন্য ভুল
তোমার জন্য আমি
নাকি আমার জন্য তুমি।।
চাঁদের গর্ব আলো কী
নাকি আলোর গর্ব চাঁদ গো।
সাধের গর্ব পাওয়া কী
নাকি পাওয়ার গর্ব সাধ গো
কূলের পাশেতে নদী
নাকি নদীর পাশেতে কূল।।
রাত কী বাসর সাজায়
নাকি বাসর সাজায় রাত গো।
হাত কী সাজায় চুড়ি
নাকি চুড়ি সাজায় হাত গো
কালো কেশের জন্য কবরী
নাকি খোপার জন্য এলো চুল।।