বংশিধারী কী বংশি বাজায় দ্বিদলের ঐ দোতারায় | Bongshidhari Ki bongshi Bajay Dwidoler Oi Dotaray | KeyLyrics

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

বলন বাণী
বংশিধারী কী বংশি বাজায় দ্বিদলের ঐ দোতারায়
Bongshidhari Ki bongshi Bajay Dwidoler Oi Dotaray
——————————————-
বংশিধারী কী বংশি বাজায় দ্বিদলের ঐ দোতারায়,
বাজিয়ে বিনোদবাঁশি ঘুরাইতেছে নাগরদোলায়।
নয়ছিদ্রের শিঙ্গা লইয়া ,
দুইছিদ্রে বাজাইছে বইয়া,
ডান কী বাম ধরিয়া ,
বিখণ্ডন সমুত্থান ঘটায়।
মরণবীণে দিয়েরে ফুঁক ,
পাল্টিয়ে করে অন্য মুখ,
আরেক ফুঁকে হয় সমাবেত,
তিনশত দশ দিনে হয়।
উত্তরা সুর বাজে ভালো ,
হৃদ কমলে জ্বলে আলো ,
দক্ষিণা সুর বদন কালো,
বিখণ্ডন ঘটিয়া যায়।
দুইছিদ্রে বাজিয়ে বীণা ,
কাটায় তার জীবনখানা ,
ডানে বাঁয় তাল মিলেনা,
বলন কয় হায়ঃ হায়ঃ।
বংশিধারী কী বংশি বাজায় দ্বিদলের ঐ দোতারায় | Bongshidhari Ki bongshi Bajay Dwidoler Oi Dotaray | KeyLyrics

Transliteration in English

balan bani
bangshidhari ki bangshi bajay dbidler oi dotaray
Bongshidhari Ki bongshi Bajay Dwidoler Oi Dotaray
——————————————-

bangshidhari ki bangshi bajay dbidler oi dotaray,
bajiye binodbashi ghuraiteche nagardolay।

naychidrer shingga laiya ,
duichidre bajaiche baiya,
dan ki bam dhariya ,
bikhandan samutthan ghatay।

maranbine diyere phuk ,
paltiye kare onj mukh,
arek phuke hay samabet,
tinashat dash dine hay।

uttra sur baje bhalo ,
hrid kamle jbale alo ,
dakshina sur badan kalo,
bikhandan ghatiya jay।

duichidre bajiye bina ,
katay tar jibankhana ,
dane bay tal milena,
balan kay hayah hayah।