বউদি গো বউদি গো

দেখা হয়েছে: 387

Bangla Lyrics

(এই ঠাকুর পো, এই সব কী করে বেড়াচ্ছো
দাঁড়াও, আজ তোমার দাদা এলে সব বলে দিবো)

বউদি গো বউদি গো।
দাদা তোমার কথায় উঠে বসে
তোমার কথাই শুধু মানে।।

প্রেম খরচা দিচ্ছ আমায়
যেন না যায় দাদার কানে।।

পাড়ার রিনার সাথে প্রেম করছি
বাঁচায় আমায় পায়ে ধরছি
ম্যানেজ কী করে করছি আমি ভগবানই জানে।।

সমস্যাতে ফেসে গেছি
যেন না যায় দাদার কানে।।

গুণধর এই ভাইটি বেকার
রোজগার তার দাদার একার
স্কুল মাস্টারী করে দাদা
ঘরে টাকা আনে।।

আর সেই টাকাতেই প্রেম করেছি
যেন না যায় দাদার কানে।।

প্রেম করার কী ঠেলা বুঝছি
তাই তো একটা কাজ খুজছি
চাকরী পেলেই দেখো তখন
কে তোমাদের টানে।।

রিনার সাথে এই লটঘট
যেন না যায় দাদার কানে।।

Transliteration in English

(ei thakur po, ei sab ki kare berachcho
darao, aj tomar dada ele sab bale dibo)
baudi go baudi go।
dada tomar kathay uthe base
tomar kathai shudhu mane।।
prem kharcha dichch amay
jen na jay dadar kane।।
parar rinar sathe prem karchi
bachay amay paye dharchi
mjanej ki kare karchi ami bhagbanai jane।।
samsjate phese gechi
jen na jay dadar kane।।
gunadhar ei bhaiti bekar
rojgar tar dadar ekar
skul mastari kare dada
ghare taka ane।।
ar sei takatei prem karechi
jen na jay dadar kane।।
prem karar ki thela bujhchi
tai to ekta kaj khujchi
chakri pelei dekho takhan
ke tomader tane।।
rinar sathe ei lataghat
jen na jay dadar kane।।