বড় একা একা লাগে তুমি পাশে নেই বলে

দেখা হয়েছে: 407

শিল্পী: মাহমুদুন্নবীঅ্যালবাম: দীপ নিভে নাইবিভাগ: ছায়াছবি

Bangla Lyrics

বড় একা একা লাগে তুমি পাশে নেই বলে।
নিশি জাগা কত কথা মনে এসে সুর তুলে।।

নূপুর কখনো বাজে কী আহা চরণ যদি না চলে
আকাশ কভু কী সাজে কী আহা তারা যদি না জ্বলে
চরণে নূপুর আকাশে তারা মিতালীর রাগে দোলে
এইটুকু মনে হলে
বড় একা একা লাগে তুমি পাশে নেই বলে।।

পরাগ কখনো ঝরে কী আহা বাতাস যদি না আসে
শিশির কখনো পড়ে কী আহা গোলাপ যদি না হাসে
বাতাসে পরাগ শিশিরে গোলাপ মিলনের কথা বলে
এইটুকু মনে হলে
বড় একা একা লাগে তুমি পাশে নেই বলে।।

Transliteration in English

bar eka eka lage tumi pashe nei bale।
nishi jaga kat katha mane ese sur tule।।
nupur kakhno baje ki aha charan jadi na chale
akash kabhu ki saje ki aha tara jadi na jbale
charne nupur akashe tara mitalir rage dole
eituku mane hale
bar eka eka lage tumi pashe nei bale।।
parag kakhno jhare ki aha batas jadi na ase
shishir kakhno pare ki aha golap jadi na hase
batase parag shishire golap milner katha bale
eituku mane hale
bar eka eka lage tumi pashe nei bale।।