বঁধু এমন বাদলে তুমি কোথা?

দেখা হয়েছে: 845

Bangla Lyrics

বঁধু এমন বাদলে তুমি কোথা?
আজি পড়িছে মনে মম কত কথা।

গিয়াছে রবি শশী গগন ছাড়ি,
বরষে বরষা বিরহ-বারি;
আজিকে মন চায় জানাতে তোমায়
হৃদয়ে হৃদয়ে শত ব্যথা।

দমকে দামিনী বিকট হাসে;
গরজে ঘন ঘন, মরি যে ত্রাসে।
এমন দিনে হায়, ভয় নিবারি,
কাহার বাহু ‘পরে রাখি মাথা।।

(তাল: তেওড়া)

Transliteration in English

badhu eman badle tumi kotha?
aji pariche mane mam kat katha।
giyache rabi shashi gagan chari,
barshe barsha birah-bari;
ajike man chay janate tomay
hridye hridye shat bjatha।
damke damini bikat hase;
garje ghan ghan, mari je trase।
eman dine hay, bhay nibari,
kahar bahu ‘pare rakhi matha।।
(tal: teora)

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“বঁধু এমন বাদলে তুমি কোথা?” গানটি কে গেয়েছেন?
“বঁধু এমন বাদলে তুমি কোথা?” গানটির শিল্পী: শ্রাবণী সেনশ্রাবণী সেন এর আরও বাংলা গানের কথা দেখুন।
“বঁধু এমন বাদলে তুমি কোথা?” গানের গীতিকার ও সুরকার কে?
“বঁধু এমন বাদলে তুমি কোথা?” কোন বিভাগের গান?
এই গানটি ভক্তিমূলক গান বিভাগের অন্তর্গত। ভক্তিমূলক গান বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“বঁধু এমন বাদলে তুমি কোথা?” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।