বন্ধু তোমার পথের সাথী কে চিনে নিও

দেখা হয়েছে: 745

Bangla Lyrics

বন্ধু তোমার পথের সাথী কে চিনে নিও
মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও
ভুলো না তারে ডেকে নিতে তুমি।।

খুশির খেয়ালে পাল তুলে যেও চিরদিন
হাসি আর গানে শোধ করে যেও যত ঋণ
স্মৃতির পটেতে যত ব্যথা আছে ভুলে যেও
ভুলো না তারে ডেকে নিতে তুমি।।

সমুখে রয়েছে পথ চলে যাও চলে যাও
পিছনে যা কিছু টানে ফেলে যাও ফেলে যাও।

আলোর পরশে ভোর হয়ে যাবে এই রাত
কোনদিন ভুলে ছেড়ো না তো তুমি এই হাত
ফুল হারানো দিনে তাকে তুমি সাথে নিও।।

Transliteration in English

bandhu tomar pather sathi ke chine nio
maner majhete chirdin take deke nio
bhulo na tare deke nite tumi।।
khushir kheyale pal tule jeo chirdin
hasi ar gane shodh kare jeo jat rin
smritir patete jat bjatha ache bhule jeo
bhulo na tare deke nite tumi।।
samukhe rayeche path chale jao chale jao
pichne ja kichu tane phele jao phele jao।
alor parshe bhor haye jabe ei rat
kondin bhule chero na to tumi ei hat
phul harano dine take tumi sathe nio।।